editor
প্রকাশিত: 8:14 PM, January 4, 2025
সিলেট সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ডের আলমপুর মণিপুর এলাকায় মরহুম হাজী মো. ফিরোজ মিয়া জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনের আল আকসা মসজিদের সাবেক ইমাম শায়েখ আলী উমর ইয়াকুব আল আব্বাসী।
শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় হাজী ফিরোজ মিয়া জামে মসজিদ পরিদর্শণে যান তিনি। পরিদর্শন শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শায়েখ আলী উমর ইয়াকুব আল আব্বাসী।
উল্লেখ্য, এলাকার মুসল্লিদের নামাজ পড়ার সুবিধার্থে ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি মরহুম হাজী মো. ফিরোজ মিয়ার পরিবারের উদ্যোগে ও হাজী ফিরোজ মিয়া কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় এই মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শায়েখ আলী উমর ইয়াকুব আল আব্বাসী।
মসজিদ পরিদর্শণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা রেজাউল করিম জালালি, দক্ষিণ সুরমা কদমতলী পয়েন্ট জামে মসজিদের খতিব মুফতি মজির উদ্দিন কাসেমী, লন্ডন প্রবাসী মো. দেলোয়ার হোসেন দিলু, লন্ডন প্রবাসী মাওলানা শায়খ ফরিদ খান, মরহুম হাজী মো. ফিরোজ মিয়া জামে মসজিদ কমিটির সভাপতি হাজী আব্দুল মতিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সুমন, আলমপুর জামে মসজিদ কমিটির মোতওয়াল্লী মো. ফয়সল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, সুদৃষ্টি’র সভাপতি মো. নজির আহমদ, আরহান ইসলাম, জসীমউদ্দীন, কয়েস আহমদ, সুয়েল আহমদ, মাহের আহমদ প্রমুখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়