editor
প্রকাশিত: 6:30 PM, August 24, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক এবং জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মরহুম হাজী মো: সোরমান আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) নগরীর বাগবাড়ীস্থ বিদ্যুৎ ভবন প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬) সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় বক্তারা মরহুম হাজী মো: সোরমান আলীর জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করে বলেন, মরহুম সোরমান আলী আজীবন শ্রমিকদের অধিকার আদায়ে ও জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে আপসহীন ভূমিকা পালন করে গেছেন। সিলেট ও সুনামগঞ্জের বিদ্যুৎ শ্রমিক কর্মচারীসহ সাধারণ শ্রমজীবী মানুষের কল্যাণে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল চন্দ্র মালাকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু এর পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আসাদুজ্জামান বাবুল, আবুল কালাম আজাদ, ফয়েজ খান, আনিসুজ্জামান, হারুন খান, আমজাদ হোসেন, ময়মনসিংহ জেলার নেতা দেলোয়ার হোসেন, বেলায়েত হোসেন, কেফায়েত আহমেদ, সরকারি সম্মানয়ে পরিষদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, আশুগঞ্জ জেলা শাখার মারুফ আহমেদ, মৌলভীবাজার জেলা শাখার তঞ্জু খান, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, নিমা রহমান, জেলার শ্রমিক দলের মঞ্জুরুল ইসলাম লিটন, সদস্য সচিব নুরুল ইসলাম, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, সাবেক জেলা শ্রমিক দল নেতা মাসুক এলাহী, পানি উন্নয়ন বোর্ডের সভাপতি রায়হান আহমদ, পোস্ট অফিসের সাবেক সভাপতি শামসুল ইসলাম, বর্তমান সেক্রেটারি আবু তাহের, ২২৫ মেগাওয়াটের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ৯০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের সভাপতি আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলুজ্জামান, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি লোকমান হোসেন, শফিকুল ইসলাম স্বপন, আবু সাঈদ, জগদী কুমার দাস, অলিউল্লাহ, যুগ্ম সম্পাদক দিলীপ কুমার দাস, আতিকুর রহমান, আব্দুল আউয়াল, আব্দুল বাতেন মুন্না, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত, কাইয়ুম আহমেদ, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, হামিদ খান, জাকির হোসেন, দপ্তর সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল গনি মুন্না, প্রচার সম্পাদক সুমন দাস, মহিলা সম্পাদিকা মাহমুদা খানম শিল্পী, শিক্ষা সম্পাদক নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ, যুব সম্পাদক জুবেল আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক সুবল শর্মা, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সহ জেলা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পিডিবি জামে মসজিদে যোহর নামাজের পর মরহুম হাজী মো: সোরমান আলীর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনায় করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফয়জুর রহমান। মোনাজাতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং মরহুমকে যেন মহান আল্লাহ জান্নাতবাসী করেন এ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, সিলেট জেলা শ্রমিক দল এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন স্তরের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
5 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
1 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
2 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত