editor
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মে ৯, ২০২৬
হামে আক্রান্ত হয়ে দেশে ৩৫০-এর অধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে এবং এই পরিস্থিতিকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদ।
শনিবার (৯ মে) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশ থেকে ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারকে বেশ কিছু জরুরি দাবি জানান, হামকে অবিলম্বে ‘মহামারি’ ঘোষণা করা এবং দ্রুত অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন করা। ৩৫০-এর অধিক শিশু মৃত্যুর জন্য দায়ী হিসেবে সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার নিশ্চিত করা। টিকাদান কর্মসূচিতে সরকারি বরাদ্দ বাড়ানো এবং শিশুস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা। চিকিৎসা খাতকে সম্পূর্ণরূপে সরকারীকরণের আওতায় আনা।
সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ বলেন, হামে সাড়ে তিনশর অধিক শিশুর মৃত্যু নিছক কোনো অস্বাভাবিক ঘটনা নয়। বরং এটি একটি কাঠামোগত হত্যাকাণ্ড। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে টিকাদান কর্মসূচি স্থগিত করার মতো হঠকারী সিদ্ধান্ত নিয়ে ইউনূস সরকার দেশে শত শত শিশু মৃত্যুর রূপরেখা তৈরি করেছে।
সভাপতির বক্তব্যে জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল বলেন, বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থার অনিয়ম ও সরকারের ব্যর্থতার কারণে সাধারণ মানুষকে চড়া মূল্য দিতে হচ্ছে। দ্রুত অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন এবং আগামী বাজেটে শিশুস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া এই সংকট থেকে উত্তরণের পথ নেই।
সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন ফকিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন শাবিপ্রবি ছাত্র ইউনিয়নের সংগঠক নাজনীন লিজা। সমাবেশ থেকে নেতৃবৃন্দ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতি সামলাতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
6 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
3 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
4 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
8 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
3 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
6 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার