editor
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬
শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও রুবেলা প্রতিরোধে এক সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে সিলেট নগরীর আম্বরখানাস্থ হাউজিং এস্টেট এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুব শিক্ষার্থীদের মাঝে ‘এমআর’ ও ‘এমএমআর’ টিকার প্রয়োজনীয়তা এবং এর কার্যকারিতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করেন। তিনি ছোট ছোট সোনামণিদের হাতে লিফলেট তুলে দিয়ে তা অত্যন্ত গুরুত্বের সাথে নিজ নিজ অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
বিতরণকৃত লিফলেটে মূলত হাম ও রুবেলা রোগের প্রধান লক্ষণসমূহ, রোগ প্রতিরোধের কার্যকর উপায় এবং সঠিক সময়ে শিশুদের টিকা গ্রহণের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি শিশুদের একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচি প্রসঙ্গে ওমর মাহবুব বলেন, আমাদের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। নিয়মিত ও সঠিক সময়ে টিকাদানের মাধ্যমে অনেক ঝুঁকিপূর্ণ ও মারাত্মক রোগ প্রতিরোধ করা সম্ভব। ৪নং ওয়ার্ডের প্রতিটি শিশুর স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই ধরনের সামাজিক ও সচেতনতামূলক প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।
স্কুল পর্যায়ে এমন স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় সচেতন মহল, শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকরা আয়োজকদের প্রতি বিশেষ ধন্যবাদ ও ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— সাইফুর রহমান চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী সাকের, ফাইজুর ইসলাম জামিল, জাহিদ হাসান পাভেল, মাকিন আহমদ, আলভী আহমদ চৌধুরী, মাহবুব হোসাইন মারুফ, নাবিল আহমদ, মাশরাফিয়া আহমদ চৌধুরী, শাকিল আহমদ ও ময়নুল ইসলাম প্রমুখ।
3 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
6 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী
2 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,
6 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে
1 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন
6 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও
8 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত
3 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত