editor
প্রকাশিত: 6:26 PM, January 17, 2021
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে কতিপয় কর্মচারীর যোগসাজশে জীবন রক্ষাকারী অক্সিজেন সিলিন্ডার চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অক্সিজেনসহ এক নারীকে হাতেনাতে আটক করেছেন জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।তবে রোগীদের অভিযোগ, প্রায়ই হাসপাতাল থেকে মানুষের জীবন রক্ষাকারী অক্সিজেন সিলিন্ডার চুরি হচ্ছে। এতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অক্সিজেন সংকট দেখা দিচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন কর্মচারী জানান, দীর্ঘদিন ধরে হাসপাতাল থেকে অক্সিজেন চুরি হচ্ছে। আর এসব প্রয়োজনীয় জিনিস কতিপয় লোক শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ফার্মেসিতে ব্যবহার করছে।শনিবার সন্ধ্যায় হাসপাতালের মাস্টার রোলের পরিচ্ছন্নতাকর্মী এক নারী ময়লা-আবর্জনা ফেলার সময় হাসপাতালের মহিলা ওয়ার্ড থেকে একটি অক্সিজেন সিলিন্ডার বস্তার ভেতরে ভরে ইজিবাইকে তোলার সময় জনতা তাকে আটক করে। পরে সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় ওই নারী জিজ্ঞাসাবাদে অক্সিজেন সিলিন্ডার চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। সে ছাড়াও কয়েকজন রয়েছে এ চুরির সিন্ডিকেটে।এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিন জানান, বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে বা যারা এতে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইতোপূর্বেও অনিয়মের অভিযোগে এক কর্মচারীকে অন্যত্র সরানো হয়েছে।সদর থানার ওসি মোহাম্মদ মাসুক আলী জানান, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে মহিলার নাম-ঠিকানা প্রকাশ করা হচ্ছে না। এ ঘটনায় যারাই জড়িত থাকুক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেয়া হবে।
S/H(Ripa-)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন