editor

প্রকাশিত: 7:52 PM, August 14, 2024

হাসিনার পতন: ভারত কী দক্ষিণ এশিয়ার মিত্রদের চীনের কাছে হারাচ্ছে?

হাসিনার পতন: ভারত কী দক্ষিণ এশিয়ার মিত্রদের চীনের কাছে হারাচ্ছে?

ভারতের ঘনিষ্ট মিত্র, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি ভারতের ‘সবার আগে প্রতিবেশী’ বৈদেশিক নীতির ভবিষ্যত নিয়ে শঙ্কা তৈরি করেছে। এছাড়া হাসিনার পতনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর চীনের দিকে ঝুকে যাওয়ার সম্ভাবনাও প্রবল হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক ইস্ট-ওয়েস্ট সেন্টারের নীলান্তি সমরনায়েকে ‘দিস উইক ইন এশিয়া’-কে জানিয়েছেন, ভারতের সঙ্গে দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর যে সম্পর্ক রয়েছে, সেটি হাসিনার পদত্যাগের মাধ্যমে কঠিন হয়ে গেছে।

তিনি বলেছেন, “প্রতিবেশী অন্যান্য নেতাদের চেয়ে হাসিনার সঙ্গে নিঃসন্দেহে নয়াদিল্লির সবচেয়ে ভালো এবং দৃঢ় সম্পর্ক ছিল। হাসিনার পতনের বিষয়টি ইঙ্গিত দিয়েছে, এই অঞ্চলের আঞ্চলিক সম্পর্কের বিষয়টি খারাপের দিকে যেতে পারে।”

“বাংলাদেশ এখন সংস্কারের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে এটি সমাপ্ত হতে অনেক সময় লাগবে। যার অর্থ দেশটির অন্তর্বতীকালীন সরকারের ভারতের সহযোগিতার প্রয়োজন হবে।”— বলেন নীলান্তি সমরনায়েকে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে ‘সবার আগে প্রতিবেশী’ নামের একটি বৈদেশিক নীতি চালু করেন। এই নীতির লক্ষ ছিল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার করা।

বাংলাদেশের প্রধান দুই বিরোধী রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতে ইসলামী ভারতের বদলে পাকিস্তান এবং চীনকে সবসময় প্রাধান্য দিয়েছে।

বিশেষ করে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা খাতে চীনের প্রভাব আলাদা। গত মে মাসে চীনের পিপলস লিবারেশন আর্মি জানায় তারা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে যৌথ মহড়া দেবে। অপরদিকে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের পর বাংলাদেশ ছিল চীনের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ।

সাম্প্রতিক সময়ে আঞ্চলিক কূটনীতিতে বেশ কয়েকটি ধাক্কা খেয়েছে ভারত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তাদের জন্য আরেকটি ধাক্কা।

২০২২ সালে যখন শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায় তখন ভারত তাদের সহায়তা করে। এরপর তারা শ্রীলঙ্কায় চীনের একটি নবায়নযোগ্য জ্বালানি প্রজেক্ট আটকে দেয় এবং নিরাপত্তার দোহাই দিয়ে শ্রীলঙ্কায় চীনের জাহাজ ভিড়তে দেওয়ার ব্যাপারে আপত্তি জানায়। এতে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়। এরপর মোদি সরকার যখন নির্বাচনের আগে কাচাথিভু দ্বীপকে নিজেদের দাবি করে তখন সম্পর্ক আরও অবনতি হয়। অথচ ১৯৭৪ সালে ভারতের কংগ্রেস সরকার দ্বীপটি শ্রীলঙ্কাকে দিয়ে দেয়।

অপরদিকে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু নির্বাচনের আগে ভারত বিরোধী ক্যাম্পেইন চালান। নির্বাচন শেষে নিজ দেশ থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহারে বাধ্য করেন তিনি। অথচ এসব সেনা ভারতের দেওয়া হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণে নিয়োজিত ছিল। মুইজ্জু ভারতকে দূরে সরিয়ে চীনের সঙ্গে আরও গভীর সম্পর্ক স্থাপন করেন।

অপরদিকে নেপালের কেপি শর্মা ওলি আবারও প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি পূর্বে চীনপন্থি অবস্থান নিয়েছিলেন এবং বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন।

অন্যদিকে ২০২১ সালে আফগানিস্তানে তালেবান শাসিত সরকার ফিরে আসার পর থেকেই দেশটির সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক খারাপ হয়ে যায়।

তবে দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গেই যে ভারতের সম্পর্ক খারাপ হয়ে গেছে এমনটি হয়। ভুটান এখনো নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে।

সমরনায়েক বলেছেন, “শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মতো ভারতের সঙ্গে ক্ষমতার অসামঞ্জস্যতা নিয়ে লড়াই করেছে। এরপর তারা সবসময়ই সমীকরণে নিজেদের দুর্বল দিকে দেখতে পেয়েছে।”

সিঙ্গাপুরের আইএসইএএস— ইউসুফ ইসহাক ইনস্টিটিউটের প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, দক্ষিণ এশিয়ায় ভারতকে কম গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে ধরেন বেশিরভাগ মানুষ। এক্ষেত্রে চীনকে এগিয়ে রাখেন তারা।

নাতাশা আগারওয়াল নামের এক সাবেক কূটনীতিক ও বিশেষজ্ঞ বলেছেন, প্রতিবেশী দেশগুলোর প্রতি ভারতের অবস্থানকে ঔদ্ধত্যপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। বিশেষ করে চীনের প্রতি তাদের আচরণ এমন ছিল। তার মতে, চীনকে এই অঞ্চলে জায়গা করে দিতে ভারতকে ‘সবার আগে প্রতিবেশী’ নীতিতে পরিবর্তন আনতে হবে।

তবে অন্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতে রয়েছে একটি স্থিতিশীল সরকার। যেটি তাদের নিজ দেশে উন্নয়ন করে যাচ্ছে। ফলে অন্যান্য দেশগুলো ভারতের সঙ্গে কাজ করতে চাইবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়