editor
প্রকাশিত: 2:22 PM, April 1, 2021
অনলাইন ডেস্ক
পটুয়াখালীর দুমকিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে স্বামীর বিপক্ষে প্রার্থী হয়েছেন স্ত্রী।পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পর পর ছয়বারের নির্বাচিত মেম্বর স্বামী মো. আমিনুল ইসলামের (বারেক) বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছেন তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সানজিদা ইসলাম কোহিনূর। একই ওয়ার্ডে স্বামীর বিপক্ষে স্ত্রীর প্রার্থী হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, পাঙ্গাশিয়া ইউপি নির্বাচনে ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো. আমিনুল ইসলাম বারেক মেম্বর (মোরগ) প্রতীক নিয়ে ৭ম বারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিপক্ষে এবার প্রার্থী হয়েছেন স্ত্রী সানজিদা কোহিনুর। তিনি (আপেল) প্রতীক নিয়ে স্বামীর বিরুদ্ধে ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।
তবে এতে মোটেই চিন্তিত নন স্বামী আমিনুল ইসলাম। তিনি বলেন, ভালো কাজ করেছি এবং সাধারণ মানুষের পাশে ছিলাম বলেই মানুষ আমাকে পর পর ছয়বার নির্বাচিত করেছেন। এবারেও বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।তার বিরুদ্ধে স্ত্রীর প্রার্থী হওয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি এখন আর আমার স্ত্রী নন। অনেক আগেই তাকে ত্যাগ করেছি। সেই ক্ষোভে আমাকে সামাজিকভাবে হেয় করার জন্যই সে প্রার্থী হয়েছে।অপরদিকে কোহিনুর বেগম বলেন, জনসমর্থন যাছাই করতেই প্রার্থী হয়েছি। এলাকায় ভোটারদের ব্যাপক সাড়া আছে।
অনলাইন ডেস্ক (রিপা-১০)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন