editor
প্রকাশিত: 6:21 PM, August 17, 2024

ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া লেবাননের একটি ভবন।
লেবাননে হামলা চালিয়ে ১০ জনকে হত্যার প্রতিশোধ নিতে দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ৫৫টি রকেট ছুড়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় আগুন লেগেছে। এই আগুন ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমমাধ্যম টাইমস অব ইসরায়েল।
শনিবার (১৭ আগস্ট) সকালে লেবাননের নাবিতেহ-তে হামলা চালায় ইসরায়েলি সেনারা। হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে লেবাননের সংবাদমাধ্যম।
এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এরপর পাল্টা রকেট হামলা চালায় হিজবুল্লাহ। সশস্ত্র এ গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, রকেট হামলা চালানো হয়েছে দখলদার ইসরায়েলের আয়েলাত হাসাহার নামের এলাকায়। এই এলাকাটিতে এর আগে কখনো হামলা চালানো হয়নি।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল আরও জানিয়েছে, লেবাননের রকেট হামলায় তাদের এক সেনা গুরুতর আহত এবং আরেকজন সামান্য আঘাত পেয়েছে।
রকেট হামলার পর যেসব জায়গায় আগুন লেগেছে সেখানে এখন কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে হিজবুল্লাহর ছোড়া রকেট ঠেকাচ্ছে ইসরায়েলের আয়রন ডোম।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হয়। এর পরের দিন ৮ অক্টোবর থেকে ইসরায়েলের বিভিন্ন জায়গায় হামলা চালানো শুরু করে লেবাননের হিজবুল্লাহ। যুদ্ধের শুরুতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলা সীমিত থাকলেও গত কয়েক মাসে এটি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন