editor
প্রকাশিত: 9:39 PM, August 12, 2024
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। বিভিন্ন সময় নানা ধরনের গবেষণা প্রতিবেদন প্রকাশ করে রীতিমতো আলোচনায় থাকে এটি। সংস্থাটির প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে ভারতের ধনকুবের গৌতম আদানির কোম্পানির শেয়ারে বড় ধরনের ধস নামে। এমনকি শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা ‘সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া’ তথা ‘সেবি’ প্রধান মাধবী পুরী বুচের পদত্যাগেরও দাবি ওঠে।
হিন্ডেনবার্গের প্রতিবেদনে দাবি করা হয়, গৌতম আদানির পাচার করা টাকায় অংশীদারিত্ব ছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান মাধবী পুরী বুচের ও তার স্বামী ধবল বুচের ।
যে অভিযোগ তোলে হিন্ডেনবার্গ
হিন্ডেনবার্গ রিসার্চ বলেছে, সেবির বর্তমান চেয়ারপার্সন মাধবী বুচ এবং তার স্বামী ধবল বুচের আদানির অফশোর কোম্পানিতে অংশীদারিত্ব রয়েছে। এর আগে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে শেয়ারের দর ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানোর অভিযোগও তুলেছিল হিন্ডেনবার্গ। আবার এরাই এই মর্মে পোস্ট করে যে, আদানিরা যে টাকা পাচার করেছে তাতে অংশীদারিত্ব রয়েছে সেবি প্রধানের।
গত বছর হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে দাবি করা হয়েছিল, আদানি কীভাবে কর ফাঁকি দিয়ে ভুয়া কোম্পানি খুলে টাকা পাচার করেছে। সেই অভিযোগের তদন্তভার দেওয়া হয়েছিল সেবির ওপরেই। হিন্ডেনবার্গ বোঝাতে চেয়েছে, যার ওপর তদন্তভার, আদানি গোষ্ঠীর সঙ্গে তলে তলে তারই আঁতাত।
হিন্ডেনবার্গ বলেছে, তাদের রিপোর্ট প্রকাশের পর ১৮ মাস পার হয়েছে, অথচ আদানির ব্যাপারে সেবি বিস্ময়কর ভাবে নিশ্চুপ। কোনো পদক্ষেপ নেয়নি।
হিন্ডেনবার্গের দাবি, মাধবী বুচ ও তার স্বামী মরিশাস ও বারমুডার এমন সব ভুয়া বিদেশি সংস্থায় বিনিয়োগ করে রেখেছেন যেগুলোর সঙ্গে গৌতম আদানির ভাই বিনোদ আদানির প্রত্যক্ষ যোগ ছিল। এসব বিনিয়োগ করা হয়েছে ২০১৫ সালে। তার পর ২০১৭ সালে সেবির পূর্ণ সময়ের সদস্য হিসেবে নিয়োগ করা হয় মাধবী বুচকে। ওই রিপোর্টের দাবি, সেই সময়েই নজরদারি এড়াতে মাধবীর নামে থাকা সব বিদেশি বিনিয়োগ নিজের নামে করে নিয়েছিলেন ধবল।
এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর আলোড়ন সৃষ্টি হয়েছে ভারত জুড়ে। অবশ্য হিন্ডেনবার্গের দাবি উড়িয়ে দিয়েছেন মাধবী পুরী বুচ। তার দাবি, যাবতীয় অভিযোগ ভিত্তিহীন এবং এসব তাদের চরিত্রহনন করার জন্যই করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন