editor

প্রকাশিত: 12:30 PM, February 10, 2026

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সনাতন ধর্মাবলম্বীদেরকে নিয়ে উন্মুক্ত মঞ্চের মতবিনিময় সভা

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সনাতন ধর্মাবলম্বীদেরকে নিয়ে উন্মুক্ত মঞ্চের মতবিনিময় সভা

2

সিলেটের ঐতিহ্যবাহী ধর্মীয় সম্প্রীতিকে আরও সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে ‘জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চ’ এর উদ্যোগে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ই ফেব্রুয়ারি শনিবার নগরীর একটি স্থানীয় কমিউনিটি হলে এই সভা সম্পন্ন হয়।

3

সভায় মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিক ভয়েজ গ্লোবালের চেয়ারম্যান পাশা খন্দকার এমবিই।

সভায় খন্দকার আব্দুল মুক্তাদির তার বক্তব্যে বলেন, সিলেট চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির পুণ্যভূমি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মণিপুরী ও খাসিয়াসহ সকল ধর্মাবলম্বীদের পূর্বপুরুষদের এই ভিটায় আমরা সবাই ভাই ভাই হিসেবে বাস করছি। আগামীতে এই বন্ধন আরও দৃঢ় করা হবে। তিনি আরও আশ্বাস দেন যে, নির্বাচিত হলে সিলেটকে কৃষি ও শিল্পে বিপ্লব ঘটিয়ে বেকারত্ব দূর করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবেন।

2

প্রধান অতিথি হুমায়ুন কবির বলেন, সিলেটের সন্তান হিসেবে তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আমি সিলেটের জনগণের সুখ-দুঃখের সাথী হতে চাই।

8

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তাফিজ খন্দকার পায়েল জানান, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বিএনপিকে এগিয়ে নিতে একত্রিত হবে। বক্তারা আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন ভোরেই দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান।

জুলাই গণআন্দোলনে নিহত পঙ্কজ কুমার কর-এর পিতা নিখিল চন্দ্র করের উপস্থিতি সভায় আবেগঘন পরিবেশ তৈরি করে।

আলতাফ চৌধুরী জুয়েল এবং কামরান জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় যৌথ সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম ও কাজল ভট্টাচার্য। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তাফিজ খন্দকার পায়েল।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য উজ্জ্বল রঞ্জন চন্দ, কানাডা বিএনপির সভাপতি আহাদ খন্দকার, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম হোসেন চৌধুরী, গীতা সংগঠনের সভাপতি রেবুল তালুকদার, সিলেট জেলা ট্রাক কাভার ভেন মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ সোহেল, মাতৃভক্তি সমিতির সভাপতি সঞ্জয় সরকার, একতা সমিতির সভাপতি ক্লিপেশ রায়, জুলাই গণআন্দোলনে নিহত পঙ্কজ কুমার কর এর পিতা নিখিল চন্দ্র কর, প্রেস ক্রিটারিয়ান চার্চের ডিকন নিঝুম সাংমা, দুবাই থেকে আগত যুবদল নেতা মোঃ রাসেল, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর রহমান হারুন, ফিলিপ সমদ্দার, কামরুন নাহার চৌধুরী তিন্নি, সুদীপ সেন বাপ্পু, চন্দন ভৌমিক, সাবেক ছাত্রদল নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী মুস্তাফা কামাল পাশা মওদুদ, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সহ সাধারণ সম্পাদক সালেহ আহমদ জিলানী, লন্ডন বিএনপি নেতা মিসবা উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার সদস্য বি পি দেব শুভ, মহানগর সদস্য নির্ঝর রায়, যুক্তরাষ্ট্র থেকে আগত সাইফুর রহমান হারুন, ইংল্যান্ডের কালচেস্টার বিএনপির সভাপতি মিজবা উদ্দিন।

2

বক্তারা সকলে খন্দকার আব্দুল মুক্তাদিরকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য কাজ করার অঙ্গীকার করেন এবং সবাইকে অনুরোধ জানান ১২ তারিখ সবাই যেন দলে দলে, ভোরে উঠেই ভোট কেন্দ্রে চলে যান।

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন যেহেতু তিনি সিলেটেরই সন্তান, তারেক রহমানের দেশ ও জাতির উন্নয়নের পরিকল্পনাকে সামনে রেখে সিলেটের জনগণের দুঃখ সুখের সাথী হতে চান এবং সিলেটের উন্নয়নে নিজেকে যথাযথভাবে সর্বোচ্চ সম্পৃক্ত করার আশাও ব্যক্ত করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর দিবারানি দে বাবলি, মহানগর জমিয়তে ওলামা ইসলাম এর সহ-সাধারণ সম্পাদক মৌলানা ওয়ারিস উদ্দিন, ফখরুদ্দিন রাজি, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট আশিক উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার সদস্য সচিব কল্লোজ জ্যোতি বিশ্বাস জয়, যুগ্ন আহবায়ক এডভোকেট সুদীপ বৈদ্য, মলয় দা ধর, ঝলক আচার্য, নির্ঝর রায়, ১২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাংবাদিক দেওয়ান জাকি, ১৮ নং ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক মোঃ আরিফ, ১৯ নং ওয়ার্ডের তাতি দল আহবায়ক এনাম খান, ১৯ নং ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি ছাত্রদল নেতা সুদীপ চৌধুরী কৃষ্ণ, যুক্তরাজ্য সিটি ক্লাবের সহ-সভাপতি সেলিম হোসেন, যুক্তরাজ্য বিএনপি নেতা আশরাফ গাজী, জেলা বিএনপি যুগ্ন সম্পাদক জসীমউদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন, সাবেক ছাত্রদের নেতা জাকির হোসেন কামরান, সাবেক ছাত্রদল নেতা শাহেদ আহমেদ, জাসাস এর ইউরোপের কোঅর্ডিনেটর ফয়সাল আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোহাম্মদ আকিরুল ইসলাম চৌধুরী জিলান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মুসাহিদুল ইসলাম মাহি, সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক বুলবুল হোসাইন, মোঃ শামীম খান সহ আরও অনেকেই।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

4 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

6 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

4 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

4 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

8 ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

4 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

1 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

7 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

1
2