editor
প্রকাশিত: 3:19 PM, December 3, 2020
অনলাইন ডেস্ক
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে হেফাজতে ইসলামের বিরোধিতা রাজনৈতিক। এ ক্ষেত্রে সরকারের অবস্থান এখনো স্পষ্ট হয়নি।
ভাস্কর্য বিতর্কসহ সম্প্রতি উদ্ভূত নানা পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার সকালে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন রাশেদ খান মেনন।
রাশেদ খান মেনন বলেন, হেফাজতে ইসলামের ভাস্কর্যবিরোধিতা নিছক মূর্তি বনাম ভাস্কর্যের বিরোধিতা নয়; এটি মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে রচিত সংবিধানের বিরোধী।
একটি সুনির্দিষ্ট লক্ষ্য হাসিলের জন্য হেফাজতে ইসলাম মাঠে নেমেছে বলে মন্তব্য করেন রাশেদ খান মেনন।
ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। লিখিত বক্তব্যে তিনি বলেন, মহামারির এই সময়ে কিছু ধর্মভিত্তিক দল বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে প্রকাশ্যে আস্ফালন শুরু করেছে। তারা পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময়টিকে বেছে নিয়েছে।
ফজলে হোসেন বাদশা অভিযোগ করে বলেন, একই মহল বিমানবন্দরের সামনে লালন, সুপ্রিম কোর্টের সামনে ন্যায়বিচারের প্রতীক ভাস্কর্য নিয়ে চূড়ান্ত বিরোধিতা করেছিল। সে সময়কার সরকার উভয় ক্ষেত্রে তাদের বিরোধিতাকে প্রশ্রয় দিয়ে ভাস্কর্য ইস্যু থেকে পিছিয়ে আসে। যার কারণে তারা আবার আস্ফালন দেখাচ্ছে।
সাংবাদিকের প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের অধিবেশনে বঙ্গবন্ধুর যে ভাষণ শোনানো হয়েছে, তাতে তাঁর ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র নিয়ে দেওয়া বক্তব্য কর্তন করা হয়েছে, যা অত্যন্ত গর্হিত কাজ।
হেফাজতে ইসলামের অনেক ইস্যু সরকার প্রশ্রয় দিচ্ছে কি না—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ফজলে হোসেন বাদশা বলেন, সরকারের উচিত হবে নীতিগতভাবে তাদের অবস্থান ঘোষণা করা। আওয়ামী লীগও নীতিগতভাবে তাদের অবস্থান স্পষ্ট না করায় তাদের নেতা-কর্মীরা ধোঁয়াশার মধ্যে পড়েছেন।
S/H -(Sultana -3)
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন