editor

প্রকাশিত: 12:45 PM, November 3, 2020

হেরে যাবেন ট্রাম্প, জিতবেন জো বাইডেন

হেরে যাবেন ট্রাম্প, জিতবেন জো বাইডেন

অনলাইন ডেষ্ক

যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এমন ভবিষ্যদ্বাণী করেছেন মার্কিন ইতিহাসবিদ প্রফেসর অ্যালান লিচটম্যান। তিনি ১৯৮৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রতিটি নির্বাচনে কে বিজয়ী হবেন তার ভবিষ্যদ্বাণী করেছেন এবং তার ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয়েছে। অর্থাৎ ১৯৮৪ সাল থেকে তিনি যথাযথ ভবিষ্যদ্বাণী করেছেন। এ খবর দিয়েছে অনলাইন জেরুজালেম পোস্ট। উল্লেখ্য, আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর অ্যালান লিচটম্যান। তিনি ফক্স নিউজের সঙ্গে কথোপকথনে তার ভবিষ্যদ্বাণী দিয়েছেন। হোয়াইট হাউজ বিষয়ে ভবিষ্যদ্বাণী দিতে তিনি যে মডেল ব্যবহার করেন তার গুরুত্বপূর্ণ বিষয়ের ভিত্তিতে তিনি এবার জো বাইডেনের বিজয়ের পূর্বাভাস দিয়েছেন।

১৯৮১ সালে রাশিয়ান বিজ্ঞানী ভøাদিমির কেলিস-বরোকের সঙ্গে তিনি ওই মডেল তৈরি করেন এবং ১৯৯৬ সালে তাদের এই মডেল সম্পর্কে একটি বইয়ে তথ্য প্রকাশ করেন। ভূমিকম্প নিয়ে গবেষণার ওপর ভিত্তি করে তারা এই মডেল নির্ধারণ করেছেন। এতে মোট ১৩টি ‘কি’ (কবুং) ব্যবহার করেছেন। এগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে কে বিজয়ী হবেন তার ভবিষ্যদ্বাণী দেয়া হয়। উল্লেখ্য, ক্ষমতাসীন প্রেসিডেন্ট ও তার দলের পুরো পারফরমেন্সকে যাচাই করা হয় এই মডেলে। তারপর বলে দেয়া হয় তাদের দল আরেক দফায় ওভাল অফিসের টিকেট কাটতে সক্ষম হবে কিনা। বিভিন্ন টপিক বা বিষয়েও ওপর তাদের ওই ১৩ টি ‘কি’। এর মধ্যে রয়েছে কেলেঙ্কারি, প্রতিনিধি পরিষদে দলীয় নিয়ন্ত্রণ, দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অসন্তোষ, পররাষ্ট্র/সেনাবাহিনীর সফলতা ও ব্যর্থতা, ক্যারিশমা এবং আরো অনেক কিছু। প্রফেসর লিচটম্যান বলেছেন ১৩টি ‘কি’র মধ্যে যে দল ৬টি ‘কি’ বা তারো বেশি পাবে নির্বাচনে তাদের বিজয়ের সম্ভাবনা অনেক বেশি।
এর আগে ২০১৬ সালের নির্বাচনে সফল ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রফেসর লিচটম্যান। তার ওই ভবিষ্যদ্বাণী প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টি এড়ায় নি। পরে ওয়াশিংটন পোস্টে এমন পূর্বাভাষ দেয়া এক প্রতিবেদনের জন্য লিচটম্যানকে ধন্যবাদ জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু এবারের নির্বাচনে সেই আগের মতো শক্তিশালী অবস্থানে নেই ট্রাম্প। ফক্স নিউজকে লিচটম্যান বলেছেন, এখন ট্রাম্প ক্ষমতায়। তার বিরুদ্ধে গেছে ৭টি ‘কি’। পক্ষান্তরে ২০১৬ সালে তার পক্ষে ছিল ৬ টি ‘কি’। লিচটম্যানের ভাষায়, আমার ভবিষ্যদ্বাণী হলো, ১৯৯২ সালে জর্জ এইচ ডব্লিউ বুশের পর প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে পরাজিত হবেন ট্রাম্প। আর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হবেন জো বাইডেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন