editor
প্রকাশিত: 10:32 PM, November 4, 2021
অনলাইন ডেস্ক
বলিউডের এ সময়ের হার্টথ্রব অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থা চালু করেছেন। এর নাম দিয়েছেন ‘আউটসাইডার্স ফিল্মস’।
এখন থেকে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও বিশেষ কাজ করতে চান তিনি। তার প্রথম সিনেমাতেই চমক হিসেবে থাকছে দক্ষিণের জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু।
নারীকেন্দ্রিক সিনেমায় রয়েছে থ্রিলারের টানটান রোমাঞ্চ। এমনই এক গল্প নিয়ে প্রথম প্রযোজনা করতে চলেছেন তাপসী। সেখানেই নায়িকার চরিত্রে দেখা মিলবে সামান্থাকে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তাপসী পান্নুর প্রথম প্রযোজনার সিনেমা দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন সামান্থা। মনোজ বাজপেয়ীর ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ -এ রাজির ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন সামান্থা। এ কারণেই হিন্দি সিনেমায় তার অভিষেকের আদর্শ সময় এখন।
যদিও এ বিষয়ে তাপসী বা সামান্থা কেউ আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে বলিউড সূত্রে খবর, খুব শিগগিরই নতুন সিনেমার সম্পর্কিত তথ্য জানাবেন তাপসী। সিনোমটিতে যুক্ত হওয়ার জন্য নিজেকে তৈরি করে নিচ্ছেন সামান্থাও। ইতোমধ্যেই মুম্বাইয়ে একটি ফ্ল্যাটও নাকি কিনেছেন তিনি।
এদিকে, একাধিক তামিল সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সামান্থা। অভিনেতা নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর সঙ্গে গেল মাসেই বিবাহ-বিচ্ছেদ হয়েছে এ অভিনেত্রীর। তারপর থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আর নিজেকে সময় দিচ্ছেন তিনি।
অন্যদিকে, তাপসী অভিনীত সর্বশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা তামিল ভাষার ‘অ্যানাবেল সেতুপাতি’। ‘রশ্নি রকেট’ ছাড়াও মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রী বেশ কয়েকটি সিনেমা। এরমধ্যে উল্লেখযোগ্য ‘সাবাশ মিতু’, ‘লুপ লাপেটা’, ‘জন গণ মন’, ‘দোবারা’, ‘অ্যালিয়েন’, ‘মিশান ইম্পসিবল’, ‘ব্লার’ সিনেমাগুলো।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন