editor
প্রকাশিত: 1:03 PM, March 29, 2021
দোয়ারা বাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিনা পরোয়ানায় মুক্তিযোদ্ধা সন্তানকে গ্রেফতারের ঘটনায় অবশেষে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি দু:খ প্রকাশ করে ক্ষমা চাইলেন দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম। এরই মধ্য দিয়ে ৭২ ঘন্টার মধ্যেই অবসান হলো সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন বীর মুক্তিযোদ্ধা ও পুলিশ প্রশাসনের মধ্যে বিরাজমান অনাকাংখিত বিষয়টি।রোববার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় দোয়ারাবাজার থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম তার বক্তব্যে বলেন আমিও একজন মুক্তিযোদ্ধা সন্তান, আমার পরিবারে অনেকেই মুক্তিযোদ্ধা সন্তান রয়েছেন। তাই মুক্তিযোদ্ধা সন্তানকে আটকের বিষয়ে দু:খ প্রকাশ করে উপস্থিত মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চেয়ে তাদের সাথে করমর্দন করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সফর আলী, সাবেক সাংগঠনিক কমান্ডার মনফর আলী, বীর প্রতীক আব্দুল হালিম, বীর প্রতীক আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, বীর মুক্তিযোদ্ধা লালা মিয়া, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, জমির আলী প্রমুখ।উল্লেখ্য, ২৫ মার্চ সন্ধ্যায় বিনা পরোয়ানায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে মুক্তিযোদ্ধা সন্তান আনোয়ারকে একই ইউনিয়নের শুড়িগাঁও তার শ্বশুর বাড়ি গ্রেফতার করে ১৫১ ধারার বিধি মোতাবেক বড় ধরনের সংঘাত এড়াতে তাকে কোর্টে চালান দেয় দোয়ারাবাজার থানা পুলিশ। এ ঘটনার প্রতিবাদে ২৬ মার্চ দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলমের প্রত্যাহারের দাবিতে মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে ৭২ ঘন্টার আল্টিমেটামসহ ২৬ মার্চের সকল কমসূর্চি বর্জন করেন উপজেলাধীন বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা।
অনলাইন ডেস্ক(রিপা-৫)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে