editor
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগের বিভিন্ন স্থানে গতকাল (১৪ মার্চ) ও আজ (১৫ মার্চ) অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে ১২ জনকে আটক ও ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।র্যাব-৯ এর মিডিয়া শাখা প্রেসি বিজ্ঞপ্তির মাধ্যমে এসব অভিযানের কথা জানায়।সিলেট শাহপরাণ :
রোববার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৯ ইসলামপুর ক্যাম্প-এর একটি দল অভিযান চালিয়ে সিলেট শহরতলির শাহপরাণ থানাধীন সুরমা গেইট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করে।
এসময় বিল্লাল হোসেন (৫২) ও মো খোকন (৪৫) নামের দুই চোরাকারবারিকে আটক করে র্যাব।
সিলেটের এয়ারপোর্ট :
রোববার শেষ বিকেলে র্যাব-৯ এর সদর কোম্পানী সিলেট ক্যাম্প-এর একটি দল শহরতলির এয়ারপোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মো. এমজাদ ইসলাম (৩৫)-কে আটক করে।
চুনারুঘাট :
রোববার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্প-এর একটি দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চুনারুঘাট পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর বড়াইল গ্রাম থেকে ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. সেলিম মিয়া (৩০) ও মো. লিমন মিয়া (৩০)-কে আটক করে র্যাব।
কুলাউড়া :
রোববার দুপুর ১টার দিকে র্যাব-৯ এর ইসলামপুর ক্যাম্প-এর একটি দল মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন কর্মদা ইউনিয়ন পরিষদের সামনে থেকে কুলাউড়া থানায় দায়েরকৃত মামলার (নং-১৪) এজাহারনামীয় ১১ নং পলাতক আসামি রফিকুল ইসলাম রেনু মিয়া (৩৯)-কে আটক করে। বিশ্বম্ভরপুর :
রোববার সকাল ৯টার দিকে র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্প-এর একটি দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন মাঝাইর গ্রাম থেকে ৩৮ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ চোরাকারবারী মো. আশরাফুল আলম ওরফে মো. খোকন মিয়া (৩৪)-কে আটক করে। অপরদিকে একই দিন বিশ্বম্ভরপুর থানাধীন মাছিমপুর গ্রামে অভিযান চালিয়ে প্রায় দেড় কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি আ. মোতালিব (৭৫) ও মো. কাজল মিয়া (৩২)-কে আটক করে র্যাবের আরেকটি দল।
চুনারুঘাট :
রোববার বিকেল ৩টার দিকে র্যাব-৯এর হবিগঞ্জ ক্যাম্প-এর একটি দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ১নং গাজীপুর ইউনের ৯নং ওয়ার্ডের ওসমানপুর কৈয়াউড়ি গ্রামে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি মো. ফুল মিয়া (৩৮)-কে আটক করে।
র্যাবের আরেকটি দল রোববার দিবাগত রাত ১টার দিকে চুনারুঘাট থানাধীন ২নং আহমদাবাদ ইউপি-এর অন্তর্গত আমু চা বাগান হাসপাতালের সামনে থেকে ২৪ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি রাজেশ বারাইক (২৬)-কে আটক করে।
রাজনগর :
রোববার বিকেলে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প-এর একটি মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মন্নাফ এন্ড সন্সকে ৮ হাজার, সরদার শাহ বেকারিকে ২০ হাজার ও শাহজালাল হোটেল-কে ৩ হাজার- এই ৩টি প্রতিষ্ঠানকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
সিলেটের জালালাবাদ :
রোববার রাত ৯টার দিকে র্যাব-৯ এর ইসলামপুর ক্যাম্পের একটি দল জালালাবাদ থানাধীন গোপালউত্তর এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি ও একটি প্রাইভেটকারসহ পেশাদার চোরাকারবারি জনৈক মো. হেলাল মিয়া (৩০)-কে গ্রেফতার করে।আটক সকল আসামিকে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব
অনলাইন ডেস্ক(রিপা-20)
8 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
3 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
1 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
6 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
3 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
3 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার