editor
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১
অনলাইন ডেস্ক
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ বর্ষের নির্বাচনে দুদিন ব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ ও আগামীকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নির্বাচনে ১৪ পদের বিপরীতে চূড়ান্তভাবে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪ পদের মধ্যে ৭টি সম্পাদকীয় পদ এবং ৭টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে। ৭টি সম্পাদকীয় পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে সভাপতি পদে ৫ জন, দুটি সহ-সভাপতি পদের বিপরীতে ৬ জন, সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষ পদে ৪ জন এবং ২ টি সহ-সম্পাদক পদের বিপরীতে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭টি কার্যনির্বাহী সদস্য পদের জন্য ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে সভাপতি ও অ্যাডভোকেট আব্দুল আলীম মিয়া জুয়েলকে সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন। আর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ তাদের প্রার্থীদের নামও ঘোষণা করেছে। তারা সভাপতি পদে অ্যাডভোকেট ফজলুর রহমান ও সম্পাদক পদে (বর্তমান সম্পাদক) ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দিয়েছেন।সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নির্দলীয় হলেও অঘোষিতভাবে এবারও সরকারে থাকা আওয়ামী লীগ এবং বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীদের দুটি আলাদা প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। দুই দলের সমর্থকদের মধ্য থেকে বিদ্রোহী প্রার্থীও হয়েছেন অনেকেই। বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে আরেকটি প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট ওয়ালিউর রহমান খান এবং সম্পাদক পদে অ্যাডভোকেট মির্জা আল মাহমুদও নির্বাচন করছেন। এছাড়া লাল প্যানেল নামে আরেকটি প্যানেল ঘোষণা করা হয়। ওই প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট কে এম জাবির ও সম্পাদক পদে মো. গিয়াস উদ্দিন চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরেও সভাপতি পদে অ্যাডভোকেট মো. ই
S/H(Ripa_5)
4 পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের
1 জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নে ভ্রমণ ও সমাজসেবামূলক সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
8 মহান মে দিবস উপলক্ষে শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর জিন্দাবাজার এবং ৩৬ নং ওয়ার্ডের বালুচরে পৃথক আলোচনা
7 মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ মে) আয়োজিত
8 সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে সিলেট-ঢাকা
8 সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে ১২শ শয্যায় উন্নীত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট
1 ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
2 জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে মে দিবস পালিত হয়। শুক্রবার (১ মে) সকাল ৯টায়