editor
প্রকাশিত: 3:16 PM, April 11, 2021
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের লাখাই উপজেলার গুনিপুর গ্রামে ডাকাতিকালে গণপিটুনিতে নিহত হয়েছে দুই ডাকাত। শনিবার (১০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান, গুনিপুর গ্রামে বেশ কিছুদিন ধরে ডাকাতদের উপদ্রব বেড়েছে। প্রায়ই গ্রামের মানুষ পাহারা দেয়। শনিবার দিবাগত গভীর রাতে ৫ জনের একটি ডাকাতদল জালাল মিয়ার বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন বের হয়ে ডাকাতদের ধাওয়া করে দু’জনকে আটক করে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।নিহতদের মাঝে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের ইউনুস মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৪০)।লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন