editor
প্রকাশিত: 12:56 PM, April 1, 2021
অনলাইন ডেস্ক
চলতি বছরে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে।স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১টায় চলমান একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হয়।মহামারির মধ্যে অন্য অধিবেশনগুলোর মত এবারও স্বাস্থ্যবিধি মেনে সংসদ চলবে। কোভিড-১৯ ‘নেগেটিভ’ সনদ থাকা সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দিতে পারবেন। অন্য অধিবেশনগুলোর মত এবারও সংসদ সদ্যসরা তালিকা অনুযায়ী বৈঠকে যোগ দেবেন।প্রথম দিন করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পাওয়া সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন। এরপর প্রতি কার্যদিবসে সর্বোচ্চ ৯০ জনকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে।অধিবেশনের শুরুতে স্পিকার প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন। এবার অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আব্দুল কুদ্দুস, মৃণাল কান্তি দাশ, নজরুল ইসলাম বাবু, মুজিবুল হক চুন্নু এবং শাহাদারা মান্নান ।স্পিকার- ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর স্পিকার কুয়েতের আদালতে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুরের এমপি শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল হওয়ার বিষয়টি স্পিকার সংসদকে অবহিত করেন।গত ২২ ফেব্রুয়ারি পাপুলের সদস্য পদ বাতিল করে সংসদ। সংসদ অধিবেশনে বিষয়টি জানানোর বাধ্যবাধকতা রয়েছে।পরে স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন। সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ, চলতিসংসদের সদস্য সিলেট-৩ আসেনের মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।এছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আমানউল্লাহ, সাবেক সংসদ সদস্য তোয়াবুর রহিম, আব্দুল মজিদ মণ্ডল, মুনসুর আহমেদ, মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ, সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জয়নুল হক সিকদার, ভাষা সৈনিক আলী তাহের মজুমদার, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সাংবাদিক শাহীন রেজা নূর, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল হাসনাত, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, সাবেক বিচারপতি আব্দুল হাই, সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের মা জাহান আরা চৌধুরী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহর স্ত্রী মাহমুদা বেগম, অভিনেতা এটিএম শামসুজ্জামান, অভিনেতা মুজিবুর রহমান দিলু, নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার জেএস পিশোতোর মৃত্যুতে শোক প্রকাশ করা হয় সংসদে।
অনলাইন ডেস্ক (রিপা-১)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন