editor
প্রকাশিত: 2:29 PM, March 29, 2021
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও জকিগঞ্জ শহরের শাহজালাল বীজ ঘরের স্বত্বাধিকারী কমর উদ্দিন চৌধুরী বাবর ইন্তেকাল করেছেন।
রবিবার রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার মাইজকান্দি গ্রামের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৫৫ বছর।
আজ সোমবার দুপুর ২টার সময় মাইজকান্দি মাদ্রাসা মাঠে তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।
এদিকে, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কমর উদ্দিন চৌধুরী বাবরের মৃত্যুতে তাৎক্ষণিক শোক প্রকাশ করেছেন তার রাজনৈতিক সহকর্মী উপজেলা ছাত্রলীগের তৎকালীন সময়ের যুগ্ম আহবায়ক ফারুক আহমদ।
তিনি এক শোক বার্তায় মরহুম কমর উদ্দিন চৌধুরী বাবরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, কমর উদ্দিন চৌধুরী বাবর দলের কঠিন সময়ে নেতৃত্ব দিয়ে ছাত্রলীগকে সুসংগঠিত করে রেখেছিলেন। তিনি আওয়ামী পরিবারের এক নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর মত নেতৃত্বের শুন্যতা সহজে পূরণ হবার নয়। তিনি ধর্মভীরুও ছিলেন।
অনলাইন ডেস্ক(রিপা-১৫)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন