editor
প্রকাশিত: 11:15 PM, September 29, 2021
অনলাইন ডেস্ক
গত মাসের শেষ সপ্তাহের মুক্তি পায় রিয়া অভিনীত সিনেমা ‘চেহরে’। এতে মূখ্য দুই চরিত্রে ছিলেন, অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি। বলিউড সুপারস্টার সালমান খানের সঞ্চালনায় অক্টোবর থেকেই শুরু হতে যাচ্ছে ভারতে সবচেয়ে বড় টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগ বস’ এর ১৫ তম সিজন। ইতিমধ্যেই দর্শকরা জল্পনা শুরু করে দিয়েছেন, এবারে কোন কোন তারকাদের দেখা যাবে বিগ বসের ঘরে। তার সঙ্গে কানাঘুষো শোনা যাচ্ছে যে, এবার নাকি বিগ বসে দেখা যাবে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। সুশান্তের মৃত্যুর পর থেকেই রিয়াকে নিয়ে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। তিনি যদি এই শোয়ে অংশ নেন তাহলে প্রথম থেকেই টিআরপি যে বেশ উপরের দিকেই থাকবে, তাই মনে করছেন অনেকেই। ভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, বিগ বস-এর নির্মাতারা এ নিয়ে রিয়া চক্রবর্তীর সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন।
এমনকি অভিনেত্রীকে তারা বড় অঙ্কের অর্থ দিতেও প্রস্তুত। এমনকি রিয়াকে যে পরিমাণ পারিশ্রমিকের প্রস্তাব দেয়া হচ্ছে তা বিগ বসের ইতিহাসের সবচেয়ে বেশি। শোনা যাচ্ছে প্রতি সপ্তাহে তাকে অফার করা হয়েছে ৩৫ লাখ রুপি। যা বিগ বসের ইতিহাসে বিরল। বিগ বসের ঘরে কোন সদস্য কত রুপি পাচ্ছেন তা নিয়ে চর্চা বরাবরের। বিগ বসের ৯ নম্বর সিজনে রিমি সেনের উপার্জন নাকি ছিল ২ দশমিক ২ কোটি রুপি। শোনা যায়, সদ্য প্রয়াত সিদ্ধার্থ শুক্লা প্রতি সপ্তাহে পেতেন ১৮ থেকে ২০ লাখ রুপি। আর রেশমি দেশাই নাকি পেতেন ২০ থেকে ২২ লাখ রুপি। তবে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত রিয়া এই শোয়ে যোগ দেন কিনা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন