editor
প্রকাশিত: 2:47 PM, April 3, 2021
অনলাইন ডেস্ক
হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট মাস বয়সী শিশুকন্যাকে ফেলে গেছেন সৌদিফেরত এক নারী। শুক্রবার সকালে বিমানবন্দরের অ্যারাইভাল বেল্টের পাশ থেকে অভিভাবকহীন শিশুটিকে উদ্ধার করে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শিশুটির মায়ের কোনো খোঁজ না মেলায় তাকে তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। এপিবিএন সূত্র জানায়, বৃহস্পতিবার রাত দুইটার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ওই শিশুকে নিয়ে তার মা শাহ্জালাল বিমানবন্দরে পৌঁছান। ফ্লাইট অবতরণের পর তিনি ৫ নম্বর লাগেজ বেল্টের সামনে শিশুটিকে নিয়ে অবস্থান করেন। বাড়ি ফেরার জন্য রাতে গাড়ি পাবেন না, তাই সকাল পর্যন্ত সেখানেই অপেক্ষা করেন। সারারাত শিশুটির মা অ্যারাইভাল বেল্টের পাশে শিশুটিকে নিয়ে বসেছিলেন। সকাল ৮টার দিকে হঠাৎ শিশুটিকে কান্না করা অবস্থায় রেখে তিনি লাগেজ নিয়ে পালিয়ে যান।পরে একটি ট্রলিতে এপিবিএন সদস্যরা শিশুটিকে দেখতে পান। তখন শিশুটি শুয়ে ফিডারে দুধ খাচ্ছিল। এ সময় তার পাশে কাউকে খুঁজে পাওয়া যায়নি। বিমানবন্দরে কর্মরত এপিবিএন সদস্যরা শিশুটিকে উদ্ধার করেন। এপিবিএন’র কয়েকজন নারী সদস্য তার কান্না থামানোর চেষ্টা করেন। পরে মেস থেকে দুধ এনে খাওয়ালে তার কান্না থামে। দুপুরে শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়। একই ফ্লাইটে সৌদি আরব থেকে ঢাকায় আসা যাত্রী আসমা বেগম এপিবিএনকে বলেন, শিশুটির মা সৌদি আরবে কাজের জন্য গিয়েছিলেন। সেখানে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরেই এই সন্তানের জন্ম। তবে দেশে ফেরার আগেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। সন্তানকে নিয়ে তিনি কোথায় যাবেন তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ছিলেন। ফ্লাইটেও কান্নাকাটি করছিলেন ওই নারী। বিমান থেকে নামার পরও শিশুটির মা সারারাত কাঁদছিলেন। এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, ভিডিও ফুটেজ দেখে শিশুটির মা’কে শনাক্ত করার চেষ্টা চলছে। ওই নারীকে না পাওয়া পর্যন্ত শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হবে। শিশুটির দায়িত্ব গ্রহণের জন্য অনেকেই যোগাযোগ করেছেন। শিশুটির মা যদি তাকে গ্রহণ না করেন তবে পরবর্তীতে আদালতের নির্দেশক্রমে পদক্ষেপ গ্রহণ করা হবে।
অনলাইন ডেস্ক(রিপা-১৫)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন