editor
প্রকাশিত: 1:15 PM, April 3, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের ওসমানীনগরে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। শনিবার (৩ এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর এলাকার নিজ কুরুয়া নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখে সংঘর্ষ ঘটে। এতে অন্তত: দুজন নিহত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।এ দুর্ঘটনায় একটি ট্রাকের গুরুতর আহত সাইফুল (২৫) ও জুমন (২৬) নামের দুজনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।এ রিপোর্ট লেখা (সকাল ৭টা) পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা একটি ট্রাক থেকে আটকা পড়া দুজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।স্থানীয়রা জানান, ভোর পৌনে ৬টার দিকে ওসমানীনগরের নিজ কুরুয়া এলাকায় সিলেটমুখী মাছ বহনকারী ট্রাকের (ঢাকা মেট্রো ড- ১৪৮২৯৬) সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় সিলেটগামী ট্রাক উল্টে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়ির সামনের দিক দুমড়েমুচড়ে যায় এবং ব্রিজের রেলিং ভেঙে ট্রাকের সামনের দিকে ঢুকে পড়ে। এতে চালকসহ দুজন ভেতরে আটকা পড়েন।খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।এদিকে, সংঘর্ষের ফলে ঢাকাগামী ট্রাকটি উল্টে রাস্তার পাশে জমিতে পড়ে যায়। এ গাড়ির দুজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ এস.আই জয়নাল আহমদ সিলেটভিউ-কে বলেন, সকাল সাড়ে ৬টায় সাইফুল (২৫) ও জুমন (২৬) নামের দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদেরকে হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে।
অনলাইন ডেস্ক(রিপা-৩)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন