editor
প্রকাশিত: 5:35 PM, April 3, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশসহ আরও কয়েকটি দেশকে লাল তালিকাভুক্ত করে এসব দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী ৯ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এই নিষেধাজ্ঞার ফলে সিলেটে আসা যুক্তরাজ্য প্রবাসী ও পর্যটক এবং যুক্তরাজ্যে গমনেচ্ছু বাংলাদেশি শিক্ষার্থীসহ অন্যান্যরা পড়তে যাচ্ছেন চরম সংকটে। এই সংকট নিরসনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে সিলেট-লন্ডন রুটে ৯ এপ্রিলের আগে অতিরিক্ত ৩টি ফ্লাইট পরিচালনার দাবি জানিয়েছে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।তবে বিমান অফিস সূত্রে জানা গেছে, ৩টি নয়- ১টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হচ্ছে।অপরদিকে, বিষয়টি নিয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, আটাব নেতৃবৃন্দসহ সিলেটের বিশিষ্টজন এবং যুক্তরাজ্যে থেকে কমিউনিটি নেতারা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি’র সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চাইলে তিনি বিমানকে ৩টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সুপারিশ করেন।এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মার্কেটিং ডিরেক্টর মো. শওকত হোসেন শনিবার বিকেলে সিলেটভিউ-কে বলেন, আটাবের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ৮ এপ্রিল অতিরিক্ত একটি ফ্লাইট পরিচালনা করা হতে পারে। এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বেশিরভাগই সম্ভাবনা- ৮ এপ্রিল অতিরিক্ত একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
অনলাইন ডেস্ক(রিপা-32)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন