editor
প্রকাশিত: 1:44 PM, April 7, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এবার সিলেটে করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১৪২জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫, সিলেটে ১০৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে আরও ১৩জন করোনা রোগী শনাক্ত হয়। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৬৫জন।এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে ৮জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সিলেটের ৪, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজার জেলায় আরও ২জন রয়েছেন। এছাড়া সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ১৮৩জন।সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯৫ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৮জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪৯০জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ৫৬জন ছাড় পেয়েছেন। এছাড়া আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৫৬জন। বুধবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেট ভিউকে এ তথ্য জানান।সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৪২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বুধবার (৭ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৮ হাজার ৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ২৫৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬০৯জন, হবিগঞ্জে ২ হাজার ৮৬জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন