editor
প্রকাশিত: 5:15 PM, February 27, 2021
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আছকির খান আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। শুক্রবার রাত পৌনে ১০ টার সময় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও হৃদযন্ত্রের নানা সমস্যায় ভোগছিলেন।
আজ(২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা পাল এবং রাজনগর থানা পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শনের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে, ভাই-বোন, সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আছকির খান মাধ্যমিকের ছাত্র থাকাবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে নেতৃত্ব দেন। স্বাধীনতা সংগ্রামের প্রাক্কালে ভারতের কৈলাশহরে শেখ মনির অধীনে বিএলএফ মুজিব বাহিনীতে নিয়োগ প্রাপ্ত হয়ে প্রশিক্ষণ নিয়ে ৪নং সেক্টরের কৈলাশহর সাব সেক্টরে লেফটেনেন্ট ওয়াকিউজ্জামানের অধীনে যুদ্ধ করেন। দেশ স্বাধীনের পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ১৯৭৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা ৪৫ বছর রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিগত ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। নিজ এলাকার শিক্ষা বিস্তারে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। রাজনগর সরকারি কলেজ প্রতিষ্ঠার সময় তিনি বলিষ্ট ভূমিকা রাখেন।
তার জানাযায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আছকির খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিছবাহুদ্দোজা ভেলাই মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখতসহ মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ।
S/H(Ripa-5)
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে