editor
প্রকাশিত: 12:47 PM, April 7, 2026
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের হাওয়া বইছে নগরী জুড়ে। সেই ধারাবাহিকতায় ১নং ওয়ার্ডেও বইছে নির্বাচনী আমেজ।
প্রার্থীদের যোগ্যতা ও আমলনামার চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত ভোটাররা। এই ওয়ার্ডে এবার আধুনিক ও তিলোত্তমা ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নিয়াজ মো. আজিজুল করিম।
নিয়াজ মো. আজিজুল করিম বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক এবং সিলেটের ঐতিহ্যবাহী হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবে তিনি যেমন এলাকায় জনপ্রিয়, তেমনি সিলেটের ব্যবসায়ী সমাজের কাছেও তার গ্রহণযোগ্যতা ঈর্ষণীয়।
দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নে ব্যক্তিগত ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আজিজুল করিম। এবার তিনি কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। ওয়ার্ডের অলিগলি ঘুরে দেখা যায়, নবীন-প্রবীণ সব বয়সী মানুষের মধ্যে তাকে নিয়ে এক ধরণের ইতিবাচক আগ্রহ তৈরি হয়েছে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বিগত দিনে জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে কী প্রতিশ্রুতি দিয়েছিলেন আর কতটুকু বাস্তবায়ন করেছেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভোটাররা এবার প্রার্থীর ব্যক্তিগত ইমেজ, শিক্ষাগত যোগ্যতা এবং সামাজিক কর্মকাণ্ডকে প্রাধান্য দিচ্ছেন। ১নং ওয়ার্ডের সাধারণ মানুষের অভিমত—আজিজুল করিম একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এবং বিপদে-আপদে সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন।
নিজের প্রার্থিতা ও লক্ষ্য নিয়ে নিয়াজ মো. আজিজুল করিম বলেন, “পরিবর্তনের প্রত্যাশায় জনগণের ভালোবাসায় আমি এবার কাউন্সিলর প্রার্থী হয়েছি। জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এলাকাকে একটি আধুনিক ও স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি মানব সেবাকে ইবাদত মনে করি।”
নির্বাচিত হলে তিনি যে বিষয়গুলোকে অগ্রাধিকার দেবেন, রাস্তা-ঘাট সংস্কার ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক ও সন্ত্রাস নির্মূল। যানজট নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্ন ওয়ার্ড গঠন এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বেকার যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ।
১নং ওয়ার্ডের সচেতন মহল মনে করছেন, আজিজুল করিমের মতো একজন যোগ্য ও দূরদর্শী নেতৃত্ব নির্বাচিত হলে ওয়ার্ডের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান হবে এবং নাগরিক সুযোগ-সুবিধা শতভাগ নিশ্চিত হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন