editor
প্রকাশিত: 6:32 PM, October 2, 2021

অভিযুক্ত মো. গোলাম শাহরিয়ার মনির
অনলাইন ডেস্ক ::
বরগুনার বেতাগী উপজেলার ৭টি ইউনিয়নের হতদরিদ্রদের জন্য ১০ টাকার চাল প্রাপ্তদের তালিকা তৈরিসহ চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্বজনপ্রীতি করে দরিদ্রদের এই তালিকায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অন্তর্ভুক্ত করেছেন তার ছেলের নাম। এছাড়াও প্রতিটি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চালের সুবিধাভোগীদের তালিকায় রয়েছে জনপ্রতিনিধিদের পছন্দের ব্যক্তি, দলীয় লোক, প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তিরা।
শনিবার (২ অক্টোবর) সরেজমিনে গিয়ে এই চিত্র জানা যায়।
জানা গেছে, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র সুবিধাভোগীদের ১০ টাকা কেজি দরে চাল দিচ্ছে। একটি হতদরিদ্র পরিবার প্রতি মাসে ৩০ কেজি চাল পাবে। কিন্তু বেতাগী সদর ইউনিয়নের সুবিধাভোগী হতদরিদ্রদের তালিকায় রয়েছে বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ূন কবিরের ছেলের নাম। তালিকার ১০ নম্বর ক্রমিকে চেয়ারম্যান তার ছেলে মো. গোলাম শাহরিয়ার মনিরের নাম অন্তর্ভুক্ত করেন। তালিকার নামের পাশে পেশা হিসেবে দিনমজুর উল্লেখ করা হয়েছে। তবে চেয়ারম্যানের ছেলে মো. গোলাম শাহরিয়ার মনির বেতাগী সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বেতাগী সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রকৃত দরিদ্র ব্যক্তিদের বাদ দিয়ে তার পছন্দের ব্যক্তি, আত্মীয়-স্বজন ও ধনাঢ্য ব্যক্তিদের নাম খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।
তালিকায় নাম থাকার বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যানের ছেলে মো. গোলাম শাহরিয়ার মনির বলেন, আমার কোনো আয় নেই। এটা প্রধানমন্ত্রীর খাদ্য কর্মসূচি। এ জায়গায় যে কারো নাম থাকতে পারে। আমার চেয়ে বড় বড় পরিবারের নামও এই জায়গায় আছে।
সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. হুমায়ূন কবির বলেন, আমার ছেলে একজন দিনমজুরের জন্য নামটি লিখিয়েছে। পরে সে নামটি আরেক জনকে দিয়ে দিয়েছে।
ছাত্রলীগ এবং যুবলীগের কর্মী হিসেবে তার ছেলে কার্ডধারী চাল পেতে পারেও বলে মন্তব্য করেন তিনি বলেন, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চালের নামের তালিকায় স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন