editor
প্রকাশিত: 7:55 PM, February 23, 2026
সিলেট মহানগরের ১০ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগরের, স্কুল বিষয়ক সম্পাদক এস এম ফাহিম। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় এবার তাকে কাউন্সিলর হিসেবে দেখতে চান তারা।
তরুণ সমাজ ও এলাকাবাসী জানান, যেকোনো দুর্যোগ, অসুস্থতা কিংবা সামাজিক সমস্যায় দ্রুত সাড়া দেন ফাহিম। তরুণ সমাজকে সংগঠিত করা, শিক্ষার্থীদের সহযোগিতা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে সম্পৃক্ত থাকার কারণে ইতোমধ্যে তিনি এলাকায় একটি গ্রহণযোগ্য মুখ হয়ে উঠেছেন।
১০ নং ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা বলেন, “আমাদের সুখে-দুঃখে যাকে সবসময় পাশে পাই, তাকেই জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই। এস এম ফাহিম কাউন্সিলর হলে ওয়ার্ডের উন্নয়ন আরও গতিশীল হবে।
এ বিষয়ে এস এম ফাহিম বলেন, আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তরুণ সমাজ ও এলাকাবাসী যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।
তরুণ নেতৃত্ব ও মাঠপর্যায়ের সম্পৃক্ততা আসন্ন কাউন্সিল নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন দেখার বিষয়, দলীয় মনোনয়ন ও নির্বাচনী প্রক্রিয়ায় কী সিদ্ধান্ত আসে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন