admin

প্রকাশিত: 2:25 PM, October 23, 2025

১৫ মাস ধরে আত্মগোপনে চেয়ারম্যান তমিজ

দায়িত্ব পালন করে কে?

১৫ মাস ধরে আত্মগোপনে চেয়ারম্যান তমিজ

স্টাফ রিপোর্টার:
দীর্ঘ ১৫ মাস ধরে জাল স্বাক্ষরে চলছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানে দায়িত্ব ও কার্যক্রম। ২০২৪ এর ৫ আগস্ট থেকে পলাতক ও আত্মগোপনে তিনি। অফিসের চেয়ার খালি থাকলেও ভারপ্রাপ্ত কোনো চেয়ারম্যান নেই। ব্যক্তিগত একজন কর্মচারী তার সীল ও জাল স্বাক্ষর বসিয়ে পালন করছেন আত্মগোপনে থাকা ওই ইউপি চেয়ারম্যানের দায়িত্ব। ফলে ইউনিয়ন পরিষদের সঠিক সেবা থেকে বন্চিত এলাকার সাধারণ জনগন।
বলছিলাম সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম, তমিজ উদ্দিন ওরফে মতই’র কথা। নিয়মিত ৯টি মামলার পলাতক আসামী চেয়ারম্যান তমিজ উদ্দিন প্রশাসনের নজরে গা- ঢাকা দিয়ে রয়েছেন। এমনটা জানা গেলেও তিনি নিজ এলাকায় বাড়িঘরেই থাকছেন। অফিসে উপস্থিত না হলেও নিজের প্রভাব বলয় ধরে রাখতে সবসময় সক্রিয় রয়েছেন।
কার্যক্রম নিষিদ্ধ কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক চেয়ারম্যান তমিজ উদ্দিন ইউপি কর্যালয়ে পা না রাখলেও এলাকায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টিতে সক্রিয় থাকেন।
গত ১৪ অক্টোবর রাতে স্থানীয় খেলার মাঠ’কে কেন্দ্র করে দু’গ্রুপে সংঘর্ষের নেপথ্যে ছিলেন চেয়ারম্যান তমিজ। পরে ঘটনায় দায় বিএনপির উপর চাপানোর চেষ্টা করারও অভিযোগ উঠছে তার বিরুদ্ধে।
পলাতক থেকেও মাঝে মধ্যে নিষিদ্ধ ঘোষিত দলের ঝটিকা মিছিলে যোগ দিতে দেখা যায় তাকে।
গত শনিবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের দিয়ে একটি মোটরবাইক র‌্যালীও করতে দেখা গেছে তাকে। এলাকার নিয়ন্ত্রণ হাতছাড়া না হওয়ার জন্য তিনি মাঝেমধ্যে লোকালয়ে আসলেও দূর্ভোগের শিকার পুরো ইউনিয়নের জনসাধারণ। যা দেখার মতো কেউ নেই।
অভিযোগ উঠেছে, তমিজ উদ্দিন নিজ গ্রামের মোস্তফা নামের এক ছেলেকে অঘোষিত চেয়ারম্যান বানিয়ে তাকে দিয়ে ইউপি চেয়ারম্যানের অফিসয়াল দায়িত্ব পালন করাচ্ছেন। মোস্তফা ইউনিয়ন অফিসে আগত সেবাগ্রহীতার সাথে নানাবিধ প্রতারণা করে চলেছে। জনগণের প্রয়োজনীয় কাগজ পত্র তার কাছে জমা রাখে। তার পর ৫-৭ দিন ঘুরিয়ে নিজে চেয়ারম্যান তমিজের স্বাক্ষর বসিয়ে জনগণের কাছে বুঝিয়ে দেয়।
তমিজ চেয়ারম্যানের মূলমন্ত্র হচ্ছে টাকা। যার কারণে তার ব্যাপারে প্রশাসন নিরব, এমন বক্তব্য সবার মুখে মুখে। ৯টি মামলা মাথায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখে আত্মগোপনে থাকলে উনার পরিষদের দায়িত্ব কিভাবে চলে সেটা কি স্থানীয় জনপ্রশাসন দপ্তরের দেখার কথা নয়?
এ বিষয়ে সর্বাধারণের অভিযোগের তীর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিকে। তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে ইউনিয়নবাসী বিড়ম্বনা থেকে মুক্তি পেতেন। তাই অনতিবিলম্বে ইউনিয়ন অফিসের চেয়ারে ইউপি চেয়ারমানকে দেখতে চান লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাধারণ জনগণ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন