editor
প্রকাশিত: 7:31 PM, December 22, 2024
জিয়া মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি, সিলেট বিভাগীয় টিম প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিলনা, তখন যারা নির্যাতন ও কষ্ট সহ্য করেছে, ১৭ বছর বুকে পাথর বেঁধে যারা দল করেছে, সেই সব ত্যাগী নেতাকর্মীদের দলে মূল্যায়ন করতে হবে। তবেই তৃণমূল পর্যায়ে দল সুসংগঠিত হবে। তিনি আরও বলেন, বিএনপি খেটে খাওয়া মানুষের দল, এ দলে সুযোগ সন্ধানীদের কোনো স্থান নেই। যারা দলের জন্য নিবেদিত, তারাই দলীয়ভাবে পদ-পদবিতে স্থান পাবেন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করা হবে। ভাইয়ের রাজনীতি না করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করতে হবে। অনুপ্রবেশকারীদের নিয়ে তিনি বলেন, এক শ্রেণীর লোক বিএনপিকে নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করতে দলে ঢুকে পড়ছে। যারা অপকর্মে লিপ্ত, অবৈধ আয়ের পথে রয়েছে, তারাই অবৈধ আয়ের টাকা রক্ষা করতে মরিয়া, মূলত তারাই দলে অনুপ্রবেশকারী। এদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি রবিবার (২২ ডিসেম্বর) বিকেল ২টায় জিয়া মঞ্চ সিলেট বিভাগীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট জেলা জিয়া মঞ্চ এর আহবায়ক মোঃ সাহেদ আহমদের সভাপতিত্বে ও মহানগর জিয়া মঞ্চ এর সদস্য সদস্য সচিব সৈয়দ রাজন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জিয়া মঞ্চ এর আহবায়ক সুলতান মোহাম্মদ সবুজ, মৌলভীবাজার জেলার আহবায়ক ইলিয়াস কবির শাহীন, সুনামগঞ্জ জেলা জিয়া মঞ্চ এর সিনিয়র যুগ্ম আহবায়ক আজাদ হোসেন, যুগ্ন আহ্বায়ক আমিনুল হক, সিলেট জেলার সদস্য সচিব মোঃ মস্তাক আহমদ, মৌলভীবাজার জেলার সদস্য সচিব মোঃ ছাব্বির আহমেদ, মহানগর যুগ্ম আহবায়ক মোঃ কামিল আহমদ, সিলেট জেলা যুগ্ম আহবায়ক মোঃ আমির আলী, দুলাল আহমদ, সদস্য সুজন মিয়া, সুনামগঞ্জ জেলা জিয়া মঞ্চ এর সদস্য শামীম আহমদ, মোঃ দেলোয়ার রহমান, মোঃ আলী হাসান, মোঃ নবিন নুর, মোঃ লিংকন আহমেদ প্রমুখ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক