editor
প্রকাশিত: 6:11 PM, December 12, 2020
অনলাইন ডেস্ক:
দলের চেয়ে দেশকে বেশি ভালোবাসার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আজকে বলব শত্রু-মিত্র, ভালো-মন্দ, যে যেখানে আছেন দলের চেয়েও দেশটাকে আগে ভালোবাসেন। ১৮ কোটি মানুষকে গুলি করে মারার মতো এত গুলি সরকারের কাছে মজুদ নেই। সুতরাং আমরা যদি মনে করি দেশের জন্য সবাই মরব, তাহলে কেউ মরব না, সবাই বাঁচব। আর আমরা যদি নানাভাবে নানা কৌশলে বাঁচতে চাই, তাহলে নানা অপকৌশলে আমরা তিলে তিলে সবাই মরব।’শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অন্য নেতাদের রোগমুক্তি কামনায় শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা তো মরবোই, আমাদের স্বাভাবিক মৃত্যু যখন হওয়ার হবে, কিন্তু আমরা যেন অন্যায়ের শিকার হয়ে মৃত্যুবরণ না করি। দেশটা যেন আজ মৃত্যুর শিকার না হয়, জাতি যেন আজ মৃত্যুর শিকার না হয়। তাই আজকে আমি বলব, করোনার চেয়ে যে কঠিন রোগে দেশ আক্রান্ত, সেটা থেকে দেশকে মুক্ত করতে হবে।’শ্রমিকদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী আমির খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদলের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সহসভাপতি সুমন ভূঁইয়া প্রমুখ।
S/H-(Ripa-5)
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
7 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
7 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
7 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
1 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
1 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
1 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
1 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে