editor
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি
মাত্র ২০ টাকার জন্য ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর (জগন্নাথপুর) গ্রামে পাওনা ২০ টাকার জেরে আফির উদ্দিন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) রাতে সুরমা ইউনিয়নের মইনপুর (জগন্নাথপুর) গ্রামে এ ঘটনা ঘটে। আফির উদ্দিন ওই গ্রামের মো. ফজিল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন আফির উদ্দিন। তখন একই গ্রামের মুদি দোকানদার মো. ইকবাল হোসেনের ছেলে হৃদয় হোসেন পাওনা ২০ টাকা চাইলে তিনি বলেন, এখন টাকা হাতে নেই একটু পরে দেব। এরপর হৃদয় হোসেন ও তার বন্ধু হাসান মিলে একটি ধারাল ছুরি দিয়ে আফিরের বুকে আঘাত করে। স্থানীয়রা আফিরকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, পাওনা ২০ টাকার জন্য মঈনপুর (জগন্নাথপুর) গ্রামে আফির নামের যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতের গ্রেফতারের চেষ্টা চলছে।
6 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
1 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
2 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
4 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
2 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
6 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
4 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪
1 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক