editor
প্রকাশিত: 3:27 PM, March 2, 2026
আহমেদ শাকিল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতে সিলেট সিটি করপোরেশনে (সিসিক) বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।
নগরীর মোড়ে মোড়ে এখন আলোচনার মূল বিষয়—কে হচ্ছেন পরবর্তী নগরপিতা? তবে মেয়র পদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীদের নিয়েও সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে ২৪নং ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুইবারের সাবেক সফল কাউন্সিলর সোহেল আহমদ রিপন।
ওয়ার্ডের পাড়া-মহল্লা ও চায়ের আড্ডায় এখন একটাই আলোচনা—রিপনের প্রত্যাবর্তন। স্থানীয় ভোটারদের একাংশ ভালোবেসে একে নাম দিয়েছেন ‘রিপন ঝড়’। সাধারণ মানুষের দাবি, গত নির্বাচনে কারচুপির মাধ্যমে তাকে পরিকল্পিতভাবে আটকে দেওয়া হয়েছিল। তাই এবার তারা রিপনকেই পুনরায় নগর ভবনে পাঠাতে একাট্টা।
সোহেল আহমদ রিপন কেবল একজন জনপ্রতিনিধিই নন, এলাকায় একজন প্রকৃত জনদরদি ও সমাজসেবক হিসেবে পরিচিত। স্থানীয়দের মতে বন্যা, ভূমিকম্প কিংবা ব্যক্তিগত সমস্যায় তাকে সবসময় পাশে পাওয়া যায়। নিরহংকারী এই নেতা অসুস্থ থাকা অবস্থাতেও এলাকার মানুষের খোঁজখবর রেখেছেন এবং সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান অব্যাহত রেখেছেন। দুই মেয়াদে দায়িত্ব পালনকালে ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়নে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।
ওয়ার্ডের কয়েকজন সচেতন নাগরিক জানান, “রিপন কাউন্সিলর আমাদের সুযোগ্য অভিভাবক, এটি একটি প্রমাণিত সত্য। আমরা চাই আবারও তিনি আমাদের প্রতিনিধিত্ব করুন।” স্থানীয় দরিদ্র ও শ্রমজীবী মানুষের কাছে তিনি এক আস্থার নাম। তার উদারতা ও সেবাপরায়ণতার কারণেই তাকে নিয়ে তৃতীয়বারের মতো স্বপ্ন দেখছেন ওয়ার্ডবাসী। জনগণের এই স্বতঃস্ফূর্ত সাড়ায় অভিভূত সোহেল আহমদ রিপন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, “২৪ নম্বর ওয়ার্ডের একজন ক্ষুদ্র মানুষ হিসেবে সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার ভোটার ও সাধারণ মানুষের দাবির প্রতি সম্মান জানিয়ে আমি আবারও প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জয়যুক্ত হলে এই ওয়ার্ডকে একটি আদর্শ ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি তার লক্ষ্য পূরণে ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে ‘রিপন ঝড়’ তাকে তৃতীয়বারের মতো নগর ভবনের বারান্দায় পৌঁছে দেয় কি না।
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
4 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
1 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
5 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
1 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
7 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
2 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
2 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে