editor
প্রকাশিত: 1:50 PM, August 19, 2026
অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, পরিবেশের ক্ষতিসাধন, প্রায় ২৫১ কোটি টাকার সরকারি সম্পদ আত্মসাৎ এবং বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট মহানগর শাখার ১৭নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ-কে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
সম্প্রতি দৈনিক সিলেটের সংবাদ পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির দৃষ্টিগোচর হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল স্তরের দায়িত্ব থেকে বহিস্কার করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট কোম্পানীগঞ্জের মেসার্স বশির কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ আলী জিন্নাহ দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, টিলা ধ্বংস এবং পরিবেশ ও খনিজ সম্পদের ব্যাপক ক্ষতিসাধনসহ আনুমানিক ২৫১ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকার সরকারি সম্পদ আত্মসাতের মতো গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
এছাড়াও তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর স্পেশাল জজ আদালত, সিলেটে দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় মামলা (মামলা নং- ১৮, তারিখ: ১৩/১০/২০২১ খ্রি.) বিচারাধীন রয়েছে। সম্প্রতি যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট-এর ১৩৮ ধারায় (বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং- ২৬৩/২৫) তাঁর বিরুদ্ধে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
তাঁতীদলের কেন্দ্রীয় কমিটি উল্লেখ করে, তাঁর এসব অপকর্ম, অপরাধমূলক কর্মকাণ্ড এবং পরোয়ানা জারি হওয়া সংগঠনের ভাবমূর্তি, নীতি ও শৃঙ্খলার চরম পরিপন্থী। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমানের নির্দেশক্রমে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
একই সঙ্গে তাঁতীদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাঁর সাথে যেকোনো প্রকার সাংগঠনিক ও রাজনৈতিক যোগাযোগ না রাখার জন্য বিশেষ নির্দেশ প্রদান করা হয়েছে।
2 অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, পরিবেশের ক্ষতিসাধন, প্রায় ২৫১ কোটি টাকার সরকারি সম্পদ আত্মসাৎ এবং বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি
3 গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সিলেট বিএনপি’র ৬ সিনিয়র নেতা। অনেকেই ব্যাকফুটে চলে গিয়েছিলেন। আশাও ছেড়ে দিয়েছিলেন। ধরে নিয়েছিলেন সবই শেষ।
4 সিলেটের সীমান্তবেষ্টিত জৈন্তাপুর উপজেলা ও সংলগ্ন এলাকায় এখন এক আতঙ্কের নাম অঞ্জন দাস। দলীয় পদের দাপট দেখিয়ে সীমান্ত দিয়ে
2 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 3 ১৮ আগস্ট
3 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস
5 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
4 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য
4 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা