editor
প্রকাশিত: 2:14 PM, October 7, 2020
বাংলাদেশে এসে করোনাভাইরাস মহামারির কারণে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরবের সরকার।
বুধবার (৭ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা জানান।
মন্ত্রণালয়ের ফেসবুক পেজেও এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে বলা হয়, সৌদি সরকার আমাদের প্রবাসী শ্রমিকদের জন্য ৩০ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়িয়েছে।
করোনা পরিস্থিতির আগে বাংলাদেশে আটকে পড়া শত শত প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয় গত ৩০ সেপ্টেম্বর। তার আগে সৌদি ফেরত যাওয়ার জন্য ফ্লাইটের টিকিটের দাবিতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন প্রবাসীরা। এই বিক্ষোভ পরের দিনগুলোতেও গড়িয়েছে।
যদিও টিকিট সংকট কাটাতে সাউদিয়ার পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে দেয়।
প্রবাসীরা বলছিলেন, যেসব এজেন্সির মাধ্যমে তারা সৌদি গিয়েছিলেন, সেখানে ভিসার মেয়াদ বাড়াতে গেলে তাদের দূতাবাসে যেতে বলা হচ্ছিল। কিন্তু দূতাবাসে গেলে বন্ধ পাওয়া যাচ্ছিল।
অন্যদিকে ফ্লাইটের টিকিটও মিলছিল না বিধায় প্রবাসীরা পড়েন ভীষণ বিপাকে। তারা ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে আন্দোলন করেন এবং সরকারের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এ সুখবর পেলেন প্রবাসীরা।
8 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
8 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
3 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
7 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
8 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
4 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
6 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে