editor
প্রকাশিত: 4:38 PM, April 1, 2026
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩০ এপ্রিল সিলেট আসবেন তিনি। ওইদিন সিলেট এসে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে এসে এমনটি জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই স্টেডিয়ামেই উদ্বোধন হবে নতুন কুঁড়ি স্পোর্টস। যা চলতি বছর থেকেই প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে।
স্টেডিয়াম পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সবকিছু ঠিক থাকলে ৩০ এপ্রিল প্রধানমন্ত্রীর স্বশরীরে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধন করবেন। একইসময়ে সারাদেশে সব জেলায় একসাথে এটির উদ্বোধন হবে।
প্রধানমন্ত্রীর সফর সফল করতে সকলের সহযোগীতা চান প্রতিমন্ত্রী।
নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবল, ক্রিকেটসহ ৭টি ইভেন্ট থাকবে বলে জানান তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আগামী শিক্ষবর্ষে ৪র্থ শ্রেণী থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে।
ইতোমধ্যে ক্রীড়া ভাতা প্রদান শুরু হয়েছে। ৫০০ খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় আনা হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের নামে গত ফ্যাসিস্ট সরকার মেঘা লুটপাট করেছে। সিলেট জেলা স্টেডিয়ামের জীর্ন দশাই তার প্রমাণ। জেলা স্টেডিয়াম সংস্কার করার জন্য আমি সংশ্লিস্ট সবাইকে বলেছি।
প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
এরআগে গত ২১ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্র্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হন তিনি।
খাদিমপাড়া এক্সেলসিওর সিলেটের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘাত-সংঘর্ষের নেপথ্যে ইন্ধন ও সহায়তার অভিযোগ উঠেছে খাদিমপাড়া
ত্যাগে ও সংগ্রামে সিলেটের রাজপথের চেনা মুখ, পরীক্ষিত সৈনিক আয়াত আলী প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি
সিলেটে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রতারণার বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাহিমা তাসনিম নামের এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার
সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার
সুরমা সুপার মার্কেট ব্যাংক ভবনে দীর্ঘ অর্ধশতাব্দী ধরে পরিচালিত মানি এক্সচেঞ্জ ব্যবসার সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে
জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বিএনপির আদর্শ, নীতি ও জনকল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন চৈতালী সংঘ ও সনাতন যুব ফোরামের একাধিক
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১