editor

প্রকাশিত: 7:11 PM, October 29, 2025

৩১ দফাই বাঙালি জাতির মুক্তির সনদ : কলিম উদ্দিন আহমদ মিলন

দোয়ারাবাজারে উঠান বৈঠকে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

৩১ দফাই বাঙালি জাতির মুক্তির সনদ : কলিম উদ্দিন আহমদ মিলন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের হাজারীগাঁও পয়েন্টে উঠান বৈঠকে লিফলেট বিতরণ ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকালে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে বিএনপির সর্বস্তরের নেতা কর্মীগণ উঠান বৈঠক কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান তালুকদার। সঞ্চালনা করেন জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম। এতে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য শামসুল হক নমু ও আলহাজ এম এ বারী, উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সালেহ আহমদ। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সালেহ আহমদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইসমাইল আলী, তারেক আজিজ, যুবদলের আহ্বায়ক মাধব রায়, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দিন শিহাব প্রমুখ।

কলিম উদ্দিন আহমদ মিলন তার বক্তব্যে বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।যার মাধ্যমে প্রতিটি পরিবার স্বল্পমূল্যে নিত্যপণ্য, চিকিৎসা ও শিক্ষাসহ মৌলিক সেবা পাবে। এছাড়া এক কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আসন্ন নির্বাচন প্রসঙ্গে মিলন বলেন, আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান, ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচার করতে।

উঠান বৈঠক শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করার ঘোষণা দেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন