editor

প্রকাশিত: 1:45 PM, October 14, 2025

৩১ দফা হচ্ছে জাতির মুক্তি ও পরিবর্তনের রূপরেখা : আবুল কাহের চৌধুরী শামীম

৩১ দফা হচ্ছে জাতির মুক্তি ও পরিবর্তনের রূপরেখা : আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ৩১ দফা হচ্ছে জাতির মুক্তি ও পরিবর্তনের রূপরেখা। এ দফাগুলোর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও আধুনিক রাষ্ট্র গঠন সম্ভব। দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন, মানসম্মত শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। তিনি আরও বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার সফল হয় না, তাই সবাইকে এই কর্মসূচির বিষয়ে সচেতন হয়ে দেশের পুনর্গঠনে অংশ নিতে হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে এবং দেশের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। অতীতেও বিএনপি সরকার দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করেছে, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে যুগান্তকারী উন্নয়ন ঘটিয়েছে। ৩১ দফার মূল লক্ষ্য হলো জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচি বাস্তবায়নে অংশ নিতে হবে।

সোমবার (১৩ অক্টোবর) রাতে ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগনকে সচেতন করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলার বিএনপির সহ সভাপতি সিরাজুল ইসলাম।

বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হাসান এমাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জামিল চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায় মওদুদ হোসেন চৌধুরী সুমন।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জামাল আহমদ, ৮নং ওয়ার্ডের সভাপতি ফলিক মিয়া, সহ সভাপতি ছফর উদ্দিন, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তুতা মিয়া, গোলাপগঞ্জ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, বিএনপি নেতা আতাউর রহমান, সিলেট জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক নূর আলম। এছাড়াও অনুষ্ঠানে ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন