editor
প্রকাশিত: 8:23 PM, November 12, 2021
অনলাইন ডেস্ক :
বেশ কয়েকদিন ধরেই মানবাধিকার, বাণিজ্য ও সামরিক বিভিন্ন ইস্যু নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলছে। তবে এসবের পরও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করতে রাজি হয়েছেন। যদিও আগামী সোমবার অনুষ্ঠিতব্য ওই বৈঠক ভার্চুয়াল ভাবে হবে বলে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
কোভিড-১৯ মহামারির উৎপত্তি থেকে শুরু করে চীনের পারমাণবিক অস্ত্রাগারের মতো বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। তবে মার্কিন কর্মকর্তাদের ধারণা বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তিসম্পন্ন দুই দেশের মধ্যকার বিরূপ সম্পর্ক মেরামতের জন্য চীনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সম্পৃক্ততাই সর্বোত্তম উপায়।
তবে চীন কিংবা যুক্তরাষ্ট্র কেউই এই ভার্চুয়াল বৈঠকের ব্যাপারে তাৎক্ষণিকভাবে মুখ খোলেনি।
এদিকে স্থানীয় সময় শুক্রবার সকালে বাইডেন এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সম্মেলনের নেতাদের শীর্ষ সম্মেলনে অনলাইনে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, জিনপিং বেইজিংয়ে অনুষ্ঠিতব্য ২০২২ সালের শীতকালীন অলিম্পিকে যোগদানের জন্য চীন বাইডেনকে আমন্ত্রণ জানাতে পারেন বলে বৃহস্পতিবার বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
এর আগে চলতি বছরের ৯ সেপ্টেম্বর বাইডেন ও জিনপিং অন্তত ৯০ মিনিট কথা বলেন বলে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। অর্থনৈতিক ইস্যু, জলবায়ু পরিবর্তন ও করোনা পরিস্থিতি নিয়ে দুই নেতা সে সময় আলোচনা করেছিলেন বলে জানিয়েছেন তিনি। বাইডেন তাইওয়ান ও অন্যান্য ইস্যু নিয়ে বেইজিংয়ের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে জিনপিংয়ের সঙ্গে সামনাসামনি আলোচনায় ইচ্ছুক বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন