editor
প্রকাশিত: 7:01 AM, October 3, 2020
ডেস্ক রিপোর্ট :
ওজন কমানোর জন্য প্রয়োজন প্রচুর প্রচেষ্টা এবং একনিষ্ঠতা। এটি একটি ধীর যাত্রা যার জন্য অবিরাম প্রচেষ্টা প্রয়োজন। তবে যদি আপনাকে বলা হয় যে, আপনার জীবনে কিছু সাধারণ পরিবর্তন আনলে তা ওজন কমানোর যাত্রাকে দ্রুততর করতে সহায়তা করতে পারে?
অস্বাস্থ্যকর খাদ্যাভাস,অনিয়ন্ত্রিত জীবনধারা এবং অন্যান্য অনেক কারণই অতিরিক্ত ওজন বাড়ানোর জন্য দায়ী। অতিরিক্ত ওজন হওয়ায় ডায়াবেটিস, জয়েন্টে ব্যথা, উচ্চ রক্তচাপ এবং কার্ডিওভাসকুলার সমস্যার মতো অনেকগুলো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। আপনি যদি নিয়ম মেনে খাবার খাওয়া থেকে শুরু করে নিয়মিত শরীরচর্চার মতো সবকিছু চেষ্টা করে থাকেন তবে তা চালিয়ে যেতে হবে। পাশাপাশি কিছু ছোট ছোট পরিবর্তন রয়েছে যা আপনি আপনার প্রতিদিনের রুটিনে যোগ করতে পারেন এবং অতিরিক্ত ওজন কমাতে পারেন। টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে পাঁচটি সহজ টিপস যা আপনাকে ৩ দিনের মধ্যে ১ কেজি ওজন কমাত সহায়তা করতে পারে। জেনে নিন কোন কাজগুলো করবেন-
শরীরচর্চা
কেবল সঠিক ডায়েট অনুসরণ করলেই ওজন কমবে এমনটা নয়। নিয়মিত শরীরচর্চা আপনাকে ফিট ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য নিয়মিত জিমে না গেলেও চলবে। জগিং, হাঁটা কিংবা সিঁড়ি ভাঙার মাধ্যমেও আপনি শরীরচর্চার কাজ অনেকটা সারতে পারেন।
গরম পানি পান করুন
ওজন হ্রাস করার জন্য গরম পানি পান করা সবচেয়ে সহজ কাজগুলোর মধ্যে একটি। গরম পানি শরীরের সঞ্চিত ফ্যাট কেটে ফেলে, যা আরও ওজন কমাতে সহায়তা করে।
গরম পানি পান শরীরকে ডিটক্সাইফাই করতে সহায়তা করে। সকালে খালি পেটে একগ্লাস উষ্ণ গরম পানি আপনার বিপাককে বাড়িয়ে তুলতে পারে, যা ওজন হ্রাস করার অন্যতম প্রয়োজনীয় উপায়।
চিনি বাদ দিন
আপনার খাবারের তালিকা থেকে চিনি বাদ দেয়া ওজন হ্রাস করার অন্যতম দ্রুত উপায়। সুতরাং, আপনি যদি ওজন কমানোর স্কেলটি দ্রুত গতিতে দেখতে চান তবে আপনার চিনির পরিমাণ কমিয়ে আনা দরকার।
চিনি বিপাকের হারকে ধীর করে দেয় যা আপনার ওজন হ্রাসের প্রক্রিয়াকে বাধা দেয়। চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন। আপনি যদি মিষ্টিপ্রেমী হয়ে থাকেন তবে চিনির বদলে গুড় এবং মধু বেছে নিন।
গ্রিন টি পান করুন
প্রতিদিন তিন কাপ গ্রিন টি খেলে তা আপনার বিপাক ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে। গ্রিন টি শরীরের মেদ দ্রুত জ্বলতে সহায়তা করে। এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরা, যা আপনাকে স্বাস্থ্যকর রাখে এবং কাঙ্ক্ষিত মাপে ফিরে আসতে সাহায্য করে।
খাবারে প্রোটিন যোগ করুন
প্রোটিন আপনার তৃপ্তি বজায় রাখে এবং এটাসেটা খাওয়া থেকে বিরত রাখে, যা শেষ পর্যন্ত আপনাকে ওজন হ্রাস করতে সহায়তা করে। প্রোটিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করলে তা ক্ষুধা নিয়ন্ত্রণে সহায়তা করে। আপনি যদি নিরামিষাশী হন তবে শিমের বিচি, ডাল, দই এবং পনির জাতীয় খাবার অন্তর্ভুক্ত করে আপনার ডায়েটে প্রোটিন যুক্ত করতে পারেন।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের