admin

প্রকাশিত: 3:22 PM, December 20, 2020

৪২ বিশিষ্ট নাগরিক সম্পর্কে তথ্যমন্ত্রীর বক্তব্য হাস্যকর : ন্যাপ

৪২ বিশিষ্ট নাগরিক সম্পর্কে তথ্যমন্ত্রীর বক্তব্য হাস্যকর : ন্যাপ

 

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং অর্থসংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে তা তদন্ত করতে মহামান্য রাষ্ট্রপতির নিকট দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিকের আবেদনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বক্তব্য “৪২ বিশিষ্ট বুদ্ধিজীবী যারা ইসির বিরুদ্ধে বিবৃতি দিয়েছে, তারা বিভিন্ন সময় বিএনপির পক্ষে কথা বলেন, তারাই এই বিবৃতি দিয়েছেন। তাদের কেউ কেউ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাও” বক্তব্যকে হাস্যকর ও ব্যর্থতা আড়ালের চেষ্টা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। আজ  প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এই মন্তব্য করেছেন।
তারা বলেন, দেশের বিশিষ্ট নাগরিকগন ইসির ব্যর্থতা তুলে ধরে দেশের মহামান্য রাষ্ট্রপতির নিকট যে আবেদন করেছেন তা মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিশ্চয়ই বিবেচনা করবেন। যেহেতু ইসির বিরুদ্ধে নানা ধরনের আর্থিক কেলেঙ্কারিসহ নানা অভিযোগ উঠেছে তাতে দেশের সচেতন নাগরিকগন তদন্তের আবেদন করতেই পারেন। এবং রাষ্ট্র ও সরকার প্রয়োজনে তাদের আবেদনের ভিত্তিতে আলোচনা করতে পারে, এমনকি অভিযোগগুলোর সত্যতা প্রমানে তদন্ত করতে পারে।

নেতৃদ্বয় বলেন, কারো বিরুদ্ধে কোন অভিযোগ করলেই দেশের বিশষ্ট নাগরিকদের চরিত্র হনন কিংবা তাদেরকে বিএনপির সমর্থক হিসাবে চিহ্নিত করার প্রবনতা কখনো শুভ হতে পারে না। এতে করে সরকারও বিব্রতকর অবস্থায় পতিত হতে পারে। মাননীয় তথ্যমন্ত্রীসহ দেশবাসী সকলেই জানেন মহামান্য রাষ্ট্রপতির নিকট আবেদনকারী ৪২জন বিশিষ্ট নাগরিকই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষ। তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের পূর্বে সকলকেই বিষয়গুলো ভাবা উচিত।
তারা বলেন, সরকারের ব্যর্থতা বা দুর্নীতির সমালোচনা করলেই কেউ বিএনপি হয়ে যায় না। দেশের যে কোন নাগরিক এমনকি সরকারের সমর্থও সেই সমালোচনা করার অধিকার রাখে। তাই বলে কাউকে বিএনপি বানানোর প্রবনতা সুশাসন ও স্বচ্ছতকে প্রশ্নবিদ্ধ করে। যা সরকার-রাষ্ট্র বা জনগন কারোর জন্যই কল্যানকর নয়। সরকারের মন্ত্রী ও সরকারী দলের নেতাদের এসব বিষয়ে আরো বেশী সচেতন ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। এমনকি সমালোচনা শোনার ধৈর্য্য রাখা দরকার। কারণ, যে কোন বিষয়েই প্রতিক্রিয়া দেয়া বা যে কোন বিষয়ে তাদের অতিকথনের কারণে মাননীয় প্রধানমন্ত্রীর বির্বত হতে পারেন এবং তার অনেক কাজই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। বিজ্ঞপ্তি

 

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের