editor
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬
সিলেটের ঐতিহাসিক জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় ৪ শতাধিক রোজাদারদের ব্যবসায়ী এবং পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বাদ আসর নগরীর জিতু মিয়া পয়েন্ট এলাকায় এই ইফতার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে ব্যবসায়ী ও পথচারী রোজাদারদের হাতে ইফতার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইরশাদুল আলম, সিনিয়র সহ সভাপতি আরিফ হোসেন, সহ সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির লিটন, সাহেদ আহমদ হিম্মত, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, সহ সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহমুদুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, আইটি সম্পাদক ফখরুল ইসলাম মিয়া, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন ঠাকুর, সহ অর্থ সম্পাদক জামাল হোসেন, সুজাত আহমেদ, লাল মিয়া প্রমুখ।
ইফতার বিতরণ পূবে আলোচনা সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। পবিত্র মাহে রমজানে অনেকেই রোজা রেখে ব্যস্ততার কারণে সময়মতো তারা বাসায় গিয়ে ইফতার করতে পারেন না। যার কারণে পতিমধ্যেই ইফতার করতে হয়। আমরা ব্যবসায়ীরা তাদের ইফতারের সহযোগিতা করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। রমজানের পবিত্রতা রক্ষা এবং সাধারণ মানুষের সেবায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
5 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
6 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
6 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
2 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
6 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
5 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
4 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি