editor

প্রকাশিত: 11:22 PM, October 26, 2021

করোনা নেগেটিভ হওয়ার পর মানবেন যেসব নিয়ম

করোনা নেগেটিভ হওয়ার পর মানবেন যেসব নিয়ম

অনলাইন ডেস্ক
করোনার নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর শরীরচর্চা, মনের যত্ন ও খাওয়া-দাওয়ার নতুন গাইড মেনে চলতে হবে। অনেকেরই করোনার সময় পেটের গোলমালের সমস্যা হচ্ছে এবং সেটা করোনা সারার পরও পুরোপুরি যাচ্ছে না।

করোনার দীর্ঘকালীন প্রভাবগুলোর মধ্যে হজমশক্তি কমে যাওয়া অন্যতম।
এদিকে শরীর সম্পূর্ণ সুস্থ করে তুলতে প্রোটিনে ভরপুর খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু প্রোটিন হজম করতে অনেক বেশি সময় লাগে। পেট খারাপ হলে তো আরও মুশকিল। সে ক্ষেত্রে কী করা যায়। কী রকম খাবার খেলে পুষ্টির অভাবও হবে না, আবার তাড়াতাড়ি হজমও করতে পারবেন?

আসুন জেনে নেই-

১। কোভিড লড়াইয়ের মূল মন্ত্র বিশ্রাম। যত বেশি বিশ্রাম নেবেন, তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।

২। প্রচুর পরিমাণে পানি খাওয়া খুব প্রয়োজন। তবে উচ্চ রক্তচাপ বা হৃদরোগের সমস্যা থাকলে, কতটা পানি প্রতিদিন বরাদ্ধ, সেটা আপনার চিকিৎসক জানিয়ে দেবেন। বাকিরা অন্তত ৩.৫ লিটার পানি অবশ্যই খাবেন। খালি পানি খেতে ভালো না লাগলে একটু লেবু, নুন-চিনি দিয়েও খেতে পারেন (সুগারের সমস্যা না থাকলে)।

৩। বিশ্রাম এবং পানি খাওয়ার মতো বিষয় শুনতে যতই সাধারণ মনে হোক না কেন, সুস্থ হয়ে ওঠার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবহেলা করবেন না।

৪। ডাবের পানি পেটের পক্ষে খুব ভালো। খেতে পারেন। টাটকা ফলের রস খেতে পারেন। সেটা না থাকলে প্যাকেটের ফলের রস না খাওয়াই ভালো। মোট কথা শরীরকে কখনও ডিহাইড্রেটেড হতে দেওয়া যাবে না। মুখ-গলা শুকিয়ে যাচ্ছে, তেমন পরিস্থিতি যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

৫। অনেকেই মনে করছেন, দই খেলে গলা ব্যথা হবে বা তাড়াতাড়ি ঠাণ্ডা লেগে আবার জ্বর আসবে। ধারণা সম্পূর্ণ ভুল। দইয়ের মধ্যে প্রচুর ‘গুড ব্যক্টেরিয়া’ রয়েছে। দই হজমশক্তি বাড়ানোর জন্য দারুণ উপকারী। তাই দই খেতে পারেন। প্রয়োজন পড়লে ঘোল বানিয়েও খেতে পারেন। কিন্তু সারা দিনের ডায়েটে দই অবশ্যই রাখবেন।

৬। পানিখাবার, দুপুরের খাবার এবং রাতের খাবারে একটা প্রোটিন রাখতে হবে। ধরুন সকালে রুটি আর ডিম সেদ্ধ খাওয়া যাবে। কিংবা দই-চিড়ে বা দই-মুড়ি। কিন্তু সব একসঙ্গে নয়।

৭। দুপুরের খাবারে অল্প ভাত, মাছ কিংবা চিকেন (একসঙ্গে দুটো নয়) এবং সবজি থাকতে হবে। সবজি দেওয়ার সময় মনে রাখতে হবে, যেন কিছু তরকারির মতো রান্না হয়, কিছুটা সেদ্ধ করা। এই সময় স্যালাড দিলে কাঁচা সবজি হজম করা মুশকিল হতে পারে। তাই সেদ্ধ করে দিতে হবে।

৮। শাকে প্রচুর ভিটামিন রয়েছে বলে অনেকে খাচ্ছেন। কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে, ভালো করে রান্না করে খেতে হবে। তবে পেট খারাপ থাকলে শাক চলবে না একদম।

৯। ডালের প্রচুর প্রোটিন রয়েছে। তাই ডাল খাওয়ার সময়ও একটু সতর্ক থাকতে হবে। মুশুর ডালের পানি অনেকে খান। কিন্তু সেটা না খেয়ে এমনি সেদ্ধ করা মুশুর ডালও খেতে পারেন। হজম তাড়াতাড়ি হবে এবং পুষ্টিও পাবেন।

১০। বিকালের খাবারে ফের প্রোটিন খাওয়ার প্রয়োজন নেই। পাউরুটি টোস্ট করে খেতে পারেন। ছোলা-বাদামের মতো খাবার এখন সকলে খুব খেতে বলছেন। কিন্তু পেটের সমস্যায় এগুলো একদম চলবে না।

১১। রাতে আবার পনীর বা চিকেন খেতে পারেন। অ্যান্টিবডি তৈরি করার জন্য প্রোটিন খুব প্রয়োজন। কিন্তু রেড মিট একদম চলবে না। মাটন, মেটে, মাছের মাথা— এই ধরনের খাবার এড়িয়ে চলুন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে