editor
প্রকাশিত: 10:41 PM, November 4, 2021
অনলাইন ডেস্ক
ইরানের হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রে দূতাবাস দখল দিবস উপললক্ষে তেহরান সড়কে জড়ো হয়েছে। আমেরিকা মৃত্যু, ইসরাইলের মৃত্যু এবং এই দেশ দুটির পতাকা পোড়ানোর মধ্য দিয়ে তারা এই দিবস উদযাপন করেছে।
১৯৭৯ সালের এই দিনে খোমেনী সমর্থক ইসলামী বিপ্লবীরা ইরানে অবস্থিত মার্কিন দূতাবাস দখল করেন। ঘটনাটিকে যুক্তরাষ্ট্র বরাবরই মানবাধিকার বিরোধী পদক্ষেপ হিসেবে নিন্দা জানিয়ে আসছে৷ তবে ইরান এটিকে তাদের বিপ্লবের অংশ হিসেবে আখ্যা দিয়ে আসছে৷ দিনটিকে প্রতি বছর ছাত্র দিবস হিসেবে পালন করে থাকে ইরান৷
ইরানের টেলিভিশনে দেখানো হয়, সেদিন দূতাবাসে জিম্মিদের চোখ বেঁধে নিয়ে যাওয়া এবং মার্কিন পতাকা পোড়ানোর দৃশ্য। সেদিনের মার্কিন দূতাবাসকে এখন জাদুঘরে পরিণত করা হয়েছে যার নিয়ন্ত্রণ ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর হাতে। মার্কিন বিরোধী নানা প্রদর্শনীরও আয়োজন করা হয়ে থাকে ওই জাদুঘরে।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার ইরানের ইসলামি রেভ্যুলশনারি গার্ড কর্পসের প্রধান (আইআরজিসি) হোসেইন সালামি দীর্ঘ বক্ততৃতায় বিগত কয়েক দশকে এই অঞ্চলে মার্কিন আগ্রাসনের নিন্দা জানান। ইরানের স্বার্থ যারা খর্ব করতে চায় দেশটির সন্তানরা বলিষ্ঠভাবে সেসব শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি।
কী ঘটেছিল সেদিন
১৯৭৯ সালের ৪ নভেম্বর। তেহরানসহ গোটা ইরান তখন আয়াতুল্লাহ খোমেনির সমর্থক ইসলামী বিপ্লবীদের দখলে ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভি তখন ক্ষমতাচ্যুত হয়ে দেশান্তর হন। ইরানের বিপ্লবীরা তাকে যুক্তরাষ্ট্রের কাছে ফেরত চান। কিন্তু যুক্তরাষ্ট্র তাতে সাড়া না দেওয়ায় সেদিন শত শত যুবক তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস ঘিরে ফেলে। তাদের যত ক্ষোভ তাদের ভাষায় ‘সবচেয়ে বড় শয়তান’ আমেরিকার ওই দূতাবাসকে ঘিরে।
একপর্যায়ে ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান দিয়ে শত শত বিপ্লব সমর্থক যুবক ঢুকে পড়েন মার্কিন দূতাবাসে। এ সময় দূতাবাসে ছিলেন সব মিলিয়ে ৬৫ জন কর্মকর্তা কর্মচারী। বিপ্লবীরা নারী এবং আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের মুক্তি দিলেও বাকি ৫২ জনকে জিম্মি করে রাখে। ইরানের শাহকে ফেরত না দেওয়ার পাল্টা পদক্ষেপ হিসেবে এই জিম্মি নাটক ঘটায় ইরানের ইসলামী বিপ্লবীরা। গোটা বিশ্বই তখন হতবাক হয়ে পড়ে তাদের এই নাটকে।
সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার। জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য মুখের কথাতে কাজ না হওয়ায় পাঠান জঙ্গি বিমান। কিন্তু ইরানী গোলার আঘাতে দুটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয় এবং প্রাণ হারায় আট মার্কিন সেনা।
এরপর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দা-কুমড়ো সম্পর্ক। ১৯৮১ সালের নির্বাচনে নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন রোনাল্ড রেগান। মূলত ইরানীদের হাত থেকে জিম্মিদের উদ্ধারে ব্যর্থ হওয়ার কারণেই নির্বাচনে পরাজিত হয়েছিলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জিমি কার্টার। ১৯৮১ সালের জানুয়ারিতে জিম্মিদের একে একে মুক্তি দিতে শুরু করে ইরান সরকার। ২০ জানুয়ারি সর্বশেষ জিম্মিকে মুক্তি দেওয়া হয়। জিম্মিরা ফেরেন তাদের স্বজনদের কাছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন