editor
প্রকাশিত: 8:23 PM, September 8, 2022
সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি, রেকারিং বানিজ্য ও মাত্রাতিরিক্ত জরিমানা আদায় বন্ধ সহ ৫ দফা দাবিতে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-১৩২৬ এর উদ্যোগে (৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর ধোপাদিঘীরপাড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মো: রুনু মিয়া মঈনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ শেখ আরিফ আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাজী মিসবাহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো: ইনছান আলী, সদস্য ফয়জুল মিয়া, সাহাব উদ্দিন সাবু, সৈয়দ মখদ্দছ আলী, মো: শফিক আহমদ, ওসমান গণি, কয়েছ আহমদ, মো: আব্দুল্লাহ, মো: দুলাল আহমদ, মো: শাহেদ আহমদ, মো: রুবেল মিয়া, আব্দুস ছালাম, মো: আগা আসমত উদ্দিন, বদরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা পুলিশ কমিশনার, ট্রাফিক ডিসি, ট্রাফিক এ.ডি.সি নাহনুল বারীকে প্রত্যাহার, গাড়ি ফিটনেস মামলা সঠিকভাবে পূর্ণাঙ্গ করা, সিলেট শ্রম আদালতের প্রতিনিধি নাজমুল আলম রোমেনের অবৈধ প্রভাব বিস্তার বন্ধ এবং শ্রম আদালত হইতে নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার করা, মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে বন্ধ পাথর কোয়ারী খুলে দেয়া, সিলেটের সকল ভাঙ্গা রাস্তা সংস্কার করা, সিএনজি চালিত অটোরিক্সা বিক্রি বন্ধ করা, বিক্রিত গাড়িগুলো রেজিষ্ট্রেশন দেয়া, বেআইনি গাড়ি অটো বাইক, ব্যাটারি চালিত রিকক্সা, ডাম্পিংকৃত গাড়ি অন্য জেলা থেকে আগত গাড়ি চলাচলা বন্ধ করার জোর দাবি জানান। অন্যথায় আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ১৩ সেপ্টেম্বর সকাল থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতী পালন করার ঘোষণা দেয়া হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন