editor

প্রকাশিত: 12:24 AM, December 20, 2020

৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে লামাকাজি উপ পরিষদের শ্রমিকদের সমাবেশ

৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে লামাকাজি উপ পরিষদের শ্রমিকদের সমাবেশ

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন লামাকাজি উপ পরিষদের এর উদ্যোগে ৫ দফা দাবি আদায়ে লক্ষ্যে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে লামাকাজি পয়েন্টে এক শ্রমিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

লামাকজী উপ পরিষদের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য আরশ আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ের প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, লামাকাজী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার প্যানেল চেয়ারম্যান এনামুল হক, ৪নং ওয়ার্ড মেম্বার ফয়ছল আহমদ, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ের সদস্য রাজা মিয়া, এম বরকত আলী, খালিক মিয়া, সুজন মিয়া, মুহিবুর রহমান এপল, এমাদ, ঘরপুর শাখার সভাপতি ওয়ারিশ আলী, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখার সাধারণ সম্পাদক শিবলী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, বাদাঘাট শাখার সাধারণ সম্পাদক তাজির আলী, মুক্তিযোদ্ধা শাখার সদস্য নেছার আহমদ, আজাদ আহমদ,লামাকাজি উপ পরিষদের মেম্বার শামীম আহমদ, সোহেল আহমদ, নোমান আহমদ, গোলাব নুর, আবুল কায়ের প্রমুখ। সমাবেশে সকল সি.এন.জি শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বিগত ২ নভেম্বর প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের যৌক্তিক ৫ দফা দাবী অচিরেই বাস্তবায়নের জন্য সকল প্রকার ব্যবস্থা নেওয়া হবে বলে আশ^াস দেয়া হয়। কিন্তু এখন পর্যন্ত দাবী বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার উদ্যোগ নেয়া হয়নি। এমনকি যৌক্তিক দাবিকে পাশ কাটিয়ে নতুন করে মিমাংসীত গ্রীল সংযোজনের বিষয় নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গ্রীল লাগানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে করে সাধারণ শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ শ্রমিকদের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট সকল প্রশাসনের শুভবুদ্ধির উদয় ঘটবে বলে বক্তারা আশাবাদী।

বক্তার তাদের ন্যায্য দাবী আগামী ২০ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত না হলে সিএনজি চালিত অটোরিক্সার কর্মরত ৪০ হাজার শ্রমিকরা ২১ ও ২২ ডিসেম্বর ৪৮ ঘন্টার কর্মবিরতি পালন করবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। বক্তারা অনতিবিলম্বে ব্যাংক চালানকৃত অনটেস্ট গাড়িগুলোর প্রয়োজনীয় কাগজ দেওয়ার এবং হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনের সম্মুখে অবাধে চলাচলকারি ব্যাটারী চালিত টমটম বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন