editor

প্রকাশিত: 12:35 AM, November 4, 2022

৫ লাখ স্থায়ী বাসিন্দা নিচ্ছে কানাডা

৫ লাখ স্থায়ী বাসিন্দা নিচ্ছে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক:: কানাডা ২০২৫ সালে পাঁচ লাখ নতুন স্থায়ী বাসিন্দাদের স্বাগত জানানোর পরিকল্পনা করেছে। ইমিগ্রেশন মন্ত্রী শন ফ্রেজার মঙ্গলবার (১ নভেম্বর) জানান, শ্রমের ঘাটতি মোকাবেলায় আগামী দুই বছরে দেশটিতে অভিবাসী আগমন বাড়ানোর দিকে নজর দিচ্ছে সরকার। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কানাডা তার ২০২৩ সাল থেকে ২০২৫ সালের ইমিগ্রেশন লেভেল প্ল্যান প্রকাশ করেছে। দেশটি ২০২৩ সালে চার লাখ ৬৫ হাজার নতুন অভিবাসীকে স্বাগত জানানোর লক্ষ্য নিয়েছে। যা ২০২৪ সালে চার লাখ ৮৫ হাজার নতুন অভিবাসীতে উন্নীত হবে। এরপর ২০২৫ সালে পাঁচ লাখ অভিবাসীকে স্বাগত জানাবে কানাডা।

কানাডা ২০২৫ সালে পাঁচ লাখ নতুন স্থায়ী বাসিন্দাদের স্বাগত জানানোর পরিকল্পনা করেছে। ইমিগ্রেশন মন্ত্রী শন ফ্রেজার মঙ্গলবার (১ নভেম্বর) জানান, শ্রমের ঘাটতি মোকাবেলায় আগামী দুই বছরে দেশটিতে অভিবাসী আগমন বাড়ানোর দিকে নজর দিচ্ছে সরকার। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইমিগ্রেশন মন্ত্রী শন ফ্রেজার এক বিবৃতিতে জানান, এই বছরের অভিবাসন স্তরের পরিকল্পনা ব্যবসায়িকদের তাদের প্রয়োজনীয় কর্মী খুঁজে পেতে সহায়তা করবে। এর মাধ্যমে কানাডা নিজ দেশে সহিংসতা ও যুদ্ধ থেকে পালিয়ে আসা লোকদের সাহায্য করার প্রতিশ্রুতি পূরণ করবে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২০১৫ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে অভিবাসন পরিকল্পনাকে বাড়িয়েছেন। দেশটি এই বছর প্রায় চার লাখ ৩১ হাজার নবাগতদের সহায়তা করার পথে রয়েছে।

বিপুল সংখ্যক কানাডিয়ান এখন অবসর নিচ্ছেন ও সবচেয়ে দক্ষ কর্মীরা দেশত্যাগ করছেন। এর ফলে দেশটির ব্যবসায়িক অবস্থা এখন ভালো নেই। শ্রমিকের তীব্র ঘাটতির সঙ্গে লড়াই করছে দেশটি।

বিশেষ করে দক্ষ ব্যবসায় ও স্বাস্থ্যসেবার মতো শিল্পে। আগস্ট মাসে কানাডায় ৯ লাখ ৫৮ হাজার ৫০০টি শূন্য পদ ছিল। বেকারদের অনেকেরই সেই উন্মুক্ত পদ পূরণের দক্ষতা নেই বা দেশের ঠিক এলাকায় বসবাস করেন না।

নতুন লক্ষ্যগুলো ২০২৩ ও ২০২৫ এর মধ্যে অর্থনৈতিক অভিবাসীদের সংখ্যা প্রায় ১৩ শতাধিক বাড়াবে। তুলনামূলকভাবে নগর কেন্দ্রের বাইরের প্রদেশ ও অঞ্চলে ছোট আঞ্চলিক কর্মসূচি বাড়াতে সহায়তা করবে।

শরণার্থী পুনর্বাসনের বিষয়ে কানাডার নেতৃত্বকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা।

 

ডিএসএস/৪ নভেম্বর/পিভি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন