editor

প্রকাশিত: 7:15 PM, November 7, 2020

৭ই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঝাঁপিয়ে পড়তে হবে

৭ই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঝাঁপিয়ে পড়তে হবে

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, মহান মুক্তিযুদ্ধের
মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল দেশের জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত
করার জন্য। কিন্তু আওয়ামীলীগ ক্ষমতায় এসে গণতন্ত্রের পথ বন্ধ করে
দিয়েছিল, আর ৭ই নভেম্বর সিপাহী ও জনতার বিপ্লব ও সংহতির মাধ্যমে বিরোত্তম
জিয়াউর রহমান দেশের জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
আওয়ামীলীগ সরকার কখনো দেশের গণতন্ত্র চায়নি। আওয়ামীলীগ সরকার এখনো
গণতন্ত্রকে ধ্বংস করে ক্ষমতা আঁকড়ে ধরে আছে। তিনি বলেন, ‘যতই
জুলুম-নিপীড়ন চালানো হোক না কেনো, বিপ্লবীদের দমিয়ে রাখার সাধ্য কারো
নেই। ৭ই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে
সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। সরকারকে ভুলে গেলে চলবে না শহীদ প্রেসিডেন্ট
জিয়াউর রহমান ও বাংলাদেশ একইসূত্রে গাথা। ‘যতদিন স্বাধীন-সার্বভৌম
বাংলাদেশ থাকবে, এর ইতিহাসে ৭ নভেম্বর একটি উল্লেখযোগ্য স্থান দখল করে
থাকবেই। অবৈধ সরকার বিপ্লবের চেতনাকে ভয় পায়। বিপ্লব এ দেশের মানুষের
শিরায় শিরায় বহমান। দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র নস্যাত করে স্বাধীনতা
সার্বভৌমত্ব রক্ষার দীপ্ত শপথ নিতে হবে।’
তিনি বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে
সিলেট মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা
বলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর বিএনপির
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের
পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি
এডভোকেট হাবিবুর রহমান হাবিব, হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েছ
লোদী, আব্দুস সাত্তার, জিয়াউল হক জিয়া, ডা. নাজমুল ইসলাম, অধ্যাপিকা
সামিয়া চৌধুরী, আবুল ফাত্তাহ বকশী, যুগ্ম সম্পাদক এডভোকেট শামীম
সিদ্দিকী, এডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, আলী হোসেন
বাচ্চু, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির
সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর তৌফিকুল হাদী, মুর্শেদ আহমেদ মুকুল, মাহবুব
চৌধুরী, দপ্তর সম্পাদক রেজাউল করিম আলো, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের
সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আলম, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ
বখত চৌধুরী তারেক, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়া, মহানগর
স্বেচ্ছাসেবক দল নেতা রশীদুল হাসান খালেদ, আফসর খান, মহানগর কৃষক দলের
সদস্য সচিব মারুফ আহমদ টিপু, মৎস্যজীবী দলের সদস্য সচিব দুলাল আহমদ, জেলা
ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক
রুবেল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুর রহিম,
বাবু নিহার রঞ্জন, আমির হোসেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা
সিদ্দিকী, প্রচার সম্পাদক শামীম মজুমদার, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন,
স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, পরিবার কল্যাণ
সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, সমাজ কল্যাণ
সম্পাদক আব্দুল কাহির, সহ দপ্তর সম্পাদক লোকমান আহমদ, সহ আইন সম্পাদক
এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সহ শিল্প সম্পাদক নজির হোসেন, সহ যোগাযোগ
সম্পাদক উজ্জল রঞ্জন, সহ সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ সাগর, সহ সমাজসেবা
সম্পাদক মফিজুর রহমান জুবেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার
হোসেন মানিক, তোফাজ্জল হোসেন বেলাল, সাহিবুর রহমান সুজান, শাহেদ আহমদ
চমন, সোহেল মাহমুদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কবির উদ্দিন
প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন