editor
প্রকাশিত: 10:40 AM, November 6, 2020
সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন আহমদ, আব্দুল মান্নান, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম লস্কর, আহমেদুর রহমান চৌধুরী মিলু, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী এক যুক্ত বিবৃতিতে আগামী ৮ই নভেম্বর জেলা বিএনপির আহবায়ক কর্তৃক জেলা বিএনপির নামে সভা ডাকার বিষ্ময় প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের ষড়যন্ত্রে এবং স্বেচ্ছাচারিতায় দল এখন ধ্বংসের মুখোমুখি।
ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তার এসব স্বেচ্ছাচারিতা, কমিটি গঠন সংক্রান্ত ষড়যন্ত্রের যাবতীয় তথ্য জানানো হয়েছে এবং বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিবেচনাধীন। সেখানে হঠাৎ করে সভা ডাকা দূরভীসন্ধিমূলক। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই উপজেলা আহবায়ক’বৃন্দকে এই সভায় ডেকে এনে তাদেরকে বিতর্কিত করার একটি অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয়। আমরা উপজেলা আহবায়কবৃন্দকে অনুরোধ করছি কেন্দ্রীয় কোন নির্দেশনা ছাড়া জেলা বিএনপির নাম সর্বস্ব এই আহবায়কের ডাকে সাড়া না দিতে। আমরা আশা করি অচিরেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে সিলেট জেলা বিএনপির এই অচল অবস্থা নিরসন হবে। নেতৃবৃন্দ আরো বলেন যে আহবায়ক সম্প্রতি সিলেটের অত্যন্ত আলোচিত ইস্যু ধর্ষণ এবং রায়হান হত্যা’সহ কোন ইস্যুতেই দলকে কাজে লাগাতে পারেনি। সেই আহবায়ককে দিয়ে একটি সুষ্টু ও সুন্দর কাউন্সিল অনুষ্ঠান সম্পূর্ণ অসম্ভব।
বিবৃতিতে নেতৃবৃন্দ জেলা আহবায়কের এইসব বিভ্রান্তি মূলক কর্মকান্ডে বিভ্রান্ত না হওয়ার জন্য দলের সর্বস্তরের নেতা কর্মীর প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন