admin

প্রকাশিত: 6:10 PM, December 1, 2020

৮ঘন্টায় এলব্রুস জয় করে রেকর্ড গড়লেন “আকি”

৮ঘন্টায় এলব্রুস জয় করে রেকর্ড গড়লেন “আকি”

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মৃত হাজি ইছকন্দর আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী ও পর্বতারোহী আখলাকুর রহমান (আকি রহমান) মাত্র ৮ ঘন্টা সময়ের মধ্যে জয় করলেন রাশিয়ার ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস পর্বত।
ইংল্যান্ডের রেকর্ড সংখ্যক কম সময়ে (মাত্র ৮ ঘন্টায়) ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস জয় করেন আখলাকুর রহমান। যা বিশে^ আজও কোনো বাঙ্গালি করতে পারেনি। তিনি সর্ব প্রথম বাঙ্গালি। শুধু তাই নয়, প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হওয়ার ৫ম দিনে এমন দুঃসাহসিক অভিযান সম্পূন্ন করেন আখলাকুর রহমান।
করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হয়ে পর্বতারোহী আখলাকুর রহমান পর্বত জয়ের ধারা অব্যহত রাখতে গত ৭ অক্টোবর রাশিয়ার ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস পর্বত জয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পর দিন ৮ অক্টোবর স্থানীয় সময় সকাল ১১টায় রাশিয়ার এলব্রুস ক্যাম্পে যোগ দেন। পরে ওই দিন রাত ১টায় এলব্রুস পর্বত জয়ের মিশন শুরু করে সকাল ৯টায় মিশন সম্পূন্ন করেন। মাত্র ৮ ঘন্টায় রাশিয়ার ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস পর্বত জয়ের মধ্যে দিয়ে বাঙ্গালি পর্বতারোহীদের শীর্ষে নাম লেখান আখলাকুর রহমান। তবে তিনি বিশ^ জুড়ে আকি রহমান নামে পরিচিত।
জন্ম সূত্রে যদিও তিনি বাঙ্গালি তবে, আখলাকুর রহমান মাত্র দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে পারি জমান যুক্তরাজ্যের ইংল্যান্ডে। তাঁর শৈশব কেটেছে ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে। কিন্তু দেশের প্রতি রয়েছে তাঁর অশ্রু শ্রদ্ধা ও ভালবাসা। তাই তিনি বাঙ্গালি ঐতিহ্য ধরে রাখতে মাথায় গামছা বেঁধে পর্বত চূড়ায় ইংল্যান্ডের ও বাংলাদেশের যৌথ জাতীয় পতাকা গায়ে জড়িয়ে প্রদর্শন করেন।
বিষয়টি নিশ্চিত করে আখলাকুর রহমানের খালাত ভাই জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই (মোকাম বাড়ি) এলাকার বাসিন্দা সামিনুর রহমান ভূঁইয়া বলেন, প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হয়ে এধরনের সাফল্য সত্যিই অবিশ^াসকর। এই জয় শুধু তাহার নিজের নয়, এটি পুরো বাঙ্গালি জাতির জয়।
উপজেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সামিনুর আরো বলেন, মহান আল্লাহ যেনও আকি ভাইকে সর্বদা সুস্থ রাখেন। যাতে করে তিনি সকল বাধা কাটিয়ে তাঁহার লক্ষ্যে পৌঁছাতে এবং এধরনের সাফল্য ধারা অব্যহত রাখতে পারেন। আমরা তাহার মঙ্গল কামনা করি। আশা করি তিনি আগামী দিনেও এধরনের সাফল্যের মাধ্যমে জগন্নাথপুরসহ দেশের সুনাম বয়ে আনতে পারেন।
উল্লেখ্য, রাশিয়ার ইউরোপীয় অংশের দক্ষিণাংশে, জর্জিয়ার সাথে রাশিয়ার সীমান্তের ঠিক উত্তরে অবস্থিত একটি পর্বত। পর্বতটি ককেশাস পর্বতমালার সর্বোচ্চ এবং গোটা ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। আজ থেকে প্রায় ২০ লক্ষ বছর আগে আগ্নেয় বিস্ফোরণের ফলে পর্বতটির জন্ম হয়েছিল। আগ্নেয়গিরিটি বর্তমানে বিলুপ্ত, তবে বৃহত্তর ককেশাস অঞ্চলের ভৌগোলিক অস্থিতিশীলতার কারণে এ অঞ্চলে কিছুদিন পর পরই বড় আকারের ভূমিকম্প হয়ে থাকে।
এলব্রুস পর্বতের দুইটি জ্বালামুখ আছে। একটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৬৪২ মিটার (১৮,৫১০ ফুট) এবং অপরটি ৫,৫৯৫ মিটার (১৮.৩৫৫ ফুট) উঁচুতে অবস্থিত। পর্বতের উপরে বেশকিছু বিশালাকার হিমবাহ আছে যেগুলি থেকে পানি গলে কুবান ও অন্যান্য নদীতে পড়েছে।##

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে